জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিসিকের সচেতনতামূলক লিফলেট বিতরণ


প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৬, ৬:৪৯:১৩ অপরাহ্ন

সিলেট নগর পরিচ্ছন্ন রাখতে মাঠে নেমেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বুধবার তিনি নগরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের যথাস্থানে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানান এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করেন।
এ সময় প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা দিনরাত পরিশ্রম করে নগরকে পরিষ্কার রাখার চেষ্টা করছেন। কিন্তু অনেকেই নির্ধারিত স্থানে ময়লা না ফেলে যেখানে-সেখানে আবর্জনা ফেলায় অল্প সময়ের মধ্যেই সড়ক ও ড্রেন আবার নোংরা হয়ে যায়। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে নগরবাসীর ভোগান্তিও বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও আধুনিক নগর গড়ে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়; নগরের প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে। আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে সামান্য সচেতন হই—যত্রতত্র ময়লা না ফেলি এবং নির্ধারিত স্থানে আবর্জনা ফেলি—তাহলে খুব অল্প সময়ের মধ্যেই একটি পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি জনস্বাস্থ্যের সঙ্গেও সরাসরি সম্পৃক্ত। ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলার কারণে ড্রেন বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়, রোগবালাই ছড়িয়ে পড়ে এবং নগরের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই আমরা একদিকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি, অন্যদিকে নাগরিকদের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। এই লিফলেট বিতরণ তারই একটি অংশ।
এ সময় তিনি নগরের হাসান মার্কেট এলাকায় ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে তাদের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীরা। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট

সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট

সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০

এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার

এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার

সর্বশেষ সংবাদ
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top