নগরীতে প্রবাসীর বাসায় চুরি
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ৮:১০:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর টুলটিকরের মিয়ারবাগ এলাকায় কানাডা প্রবাসী নাছির আহমদের বাসায় চুরির ঘটনা ঘটেছে| চোরেরা বাসার গেটের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে| এই ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান থানায় লিখিত অভিযোগ করেছেন প্রবাসী নাছির আহমদের স্ত্রী সাজনা বেগম|
লিখিত অভিযোগে বলা হয়, গত ১৪ এপ্রিল বিকেলে আমার নিজ বাসা মিয়ারবাগ ৭৩/বি তালাবদ্ধ রেখে সন্তানদের নিয়ে আত্মীয়ের বাসায় বেড়াতে যাই| ১৫ এপ্রিল সন্ধ্যা ৬টায় বাসায় এসে দেখি, মেইন গেট, পেছনের গেট ও ছাদের গেট ভাঙা এবং ঘরে আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে| পরবর্তীতে দেখি, আলমারিতে রাখা ৭ ভরি ¯^র্ণালঙ্কার নেই| যার বাজার মূল্য ১৪ লাখ টাকা| এছাড়া নগদ ১ লাখ ৫ হাজার টাকাও নেই| ১৪ এপ্রিল বিকেল ৪টা থেকে ১৫ এপ্রিল সন্ধ্যা ৬টার মধ্যে কোনো এক সময়ে মিয়ারবাগ ৭৩/বি বাসায় অজ্ঞাত চোরেরা এই স্বর্ণালঙ্কার ও টাকা চুরি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়| শাহপরান থানার এসআই আসাদ উদ্দিন লিখিত অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন|




