সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য দরখাস্ত আহবান
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৬, ৭:৫৫:৩৮ অপরাহ্ন

সিলেট প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য দরখাস্ত আহবান করা হয়েছে| স্থানীয় অথবা জাতীয় যেকোন গণমাধ্যমে সিলেট মহানগরীতে ন্যূনতম একবছর বা এর অধিক সময় ধরে সাংবাদিকতা পেশায় কর্মরতরাই কেবল আবেদন করতে পারবেন| প্রেসক্লাবের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে| আগামী ১৩ মে ২০২৬ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে| বিস্তারিত প্রেসক্লাবের নোটিশ বোর্ড থেকে জানা যাবে|




