মৌলভীবাজারে জামায়াতের দায়িত্বশীল কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৬, ৬:২৭:৩৬ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌরসভা জামায়াতের উদ্যোগে দিনব্যাপি ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পৌরসভা হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় পৌর আমীর হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোরশেদ আহমদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ আনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর প্রকৌশলী মো. শাহেদ আলী, জেলা সেক্রেটারি ইয়ামীর আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী সেক্রেটারি ইকবাল আহমদ চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি আলকাছ উর রহমান ও ব্যবসায়ী ওয়ার্ডের সভাপতি এইচ এম আলাউদ্দিন প্রমুখ।




