কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেলো ৭০ শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৬, ৯:৩১:৫৫ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কিন্ডারগার্টেন টিচার্স ফোরাম (কেটিএফ) আয়োজিত ‘মেধাবৃত্তি-২০২৫’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে| শনিবার শহরের দখিনা দাওয়া হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার কৃতি শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়| ৬০০ জন পরীক্ষার্থীর মধ্যে ফলাফলে ৭০ জন মেধাবীকে বৃত্তি প্রদান করা হয়| তন্মধ্যে ট্যালেন্টপুলে ১৬ জন এবং সাধারণ গ্রেডে ৫৪ জন শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক, সনদ ও নগদ অর্থসহ নানা পুরস্কারে ভূষিত করা হয়|
কেটিএফ সভাপতি সুজিত দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম| বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ ইয়াহিয়া, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কেটিএফ সাধারণ সম্পাদক বাবুল আহমদ|
বক্তারা বলেন, সরকারের পাশাপাশি বেসরকারিভাবে মেধা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম| প্রতিযোগিতামূলক এই পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং আগামীর সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে|
কেটিএফ সহ-সভাপতি জাবির হোসেন এবং ক্লাস্টার সেক্রেটারি ঝুমা রাণী নাথের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য রাখেন কেটিএফ যুগ্ম সম্পাদক ˆসয়দ আব্দুল হোসেন|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেটিএফ উপদেষ্টা ভুকশিমইল স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল মনসুর, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের প্রভাষক আলাউদ্দিন কবির, অংকুর কিন্ডারগার্টেনের চেয়ারম্যান আবু সাদেক, হলি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও বিপুল সংখ্যক অভিভাবক|




