মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রচার মিছিল
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৬, ৬:৫৬:২৪ অপরাহ্ন

সিলেটে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে প্রচার মিছিল ও পথসভা করেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল। বুধবার বিকেলে নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। ব্যানার ও স্লোগানে মুখরিত মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব এর সভাপতিত্বে ও সদস্যসচিব আফসার খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম রাজ্জাক রুমেল, যুগ্ম আহ্বায়ক আবদুল হাসিম জাকারিয়া, রুনু আহমেদ, সৈয়দ আমীর উসমান হারুণ পনিরসহ সদস্যদের মধ্যে তছির আলী, রেজা মজিদ, মিছবাহ আহমদ জেহিন, জাকারিয়া মোহাম্মদ সাকের, ফাহিম আহমদ চৌধুরী, মেহেদী হাসান সপু, আবির হাসান মুহিন, অ্যাডভোকেট ইকবাল হুসাইন, জিয়াউর রহমান, ইবনে জাহান তানভীর, রায়হান উদ্দিন রাজু, শামীম চৌধুরী, গোলাম মোস্তফা, আবদুস ছালাম, সোবহান আজাদ, সামাদ হোসেন এবং মহানগরীর বিভিন্ন থানার নেতৃবৃন্দের মধ্য কামরুজ্জামান দিপু, আমজাদ হুসেন, রাসেল মিয়া, নুরুল হক মাছুম, সুলেমান খান, আবুল কালাম আজাদ, হোসেন আহমদ রুহুল, মুন্না ঘোষ, হোসেন তালুকদার, সয়েফ উদ্দিন, সৈকত ফাহাদ চৌধুরী, এস এম সাগর, মানিক মিয়া ও ফজল রানা প্রমুখ। বিজ্ঞপ্তি




