জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

দেড় মাস বাকি থাকতেই গত অর্থবছরের বেশি রেমিটেন্স


প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬, ৮:৪২:৩৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে; চলতি মে মাসের নয় দিনেই ১০০ কোটি ডলারের বেশি অর্থ দেশে এসেছে| আর এর মধ্য দিয়ে ২০২৫-২৬ অর্থবছরের এক মাস ২২ দিন বাকি থাকতেই গত অর্থবছরের পুরো সময়ের চেয়ে বেশি রেমিটেন্স এসেছে দেশে|
বাংলাদেশ ব্যাংক রোববার (১০ মে) রেমিটেন্স প্রবাহের সাপ্তাহিক যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, চলতি মে মাসের প্রথম নয় দিনে (১ থেকে ৯ মে) ১০২ কোটি ৯৩ লাখ (১.০৩ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা| সব মিলিয়ে আগামী ৩০ জুন শেষ হতে চলা ২০২৫-২৬ অর্থবছরের ১০ মাস ৯ দিনে (২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৯ মে) ৩ হাজার ৩৬ কোটি ১০ লাখ (৩০.৩৬ বিলিয়ন) পাঠিয়েছেন প্রবাসীরা| এই অর্থ গত অর্থবছরের পুরো সময়ের (২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন) চেয়ে দশমিক ১১ শতাংশ বেশি| ২০২৪-২৪ অর্থবছরে ৩ হাজার ৩২ কোটি ৮৮ লাখ (৩০.৩৩ বিলিয়ন) ডলার দেশে এসেছিল|
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের দশম মাস এপ্রিলে ৩১২ কোটি ৭০ লাখ (৩.১৩ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা| এই অঙ্ক গত বছরের এপ্রিলের চেয়ে ১৩ দশমিক ৬২ শতাংশ বেশি| টানা পাঁচ মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স দেশে এসেছে|
রেমিটেন্সে প্রতি ডলারে এখন ১২৩ টাকা দিচ্ছে ব্যাংকগুলো| সে হিসাবে মে মাসের নয় দিনে ১২ হাজার ৬৬০ কোটি টাকা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা| প্রতিদিন গড়ে এসেছে ১১ কোটি ৪৩ লাখ ডলার; দেশি মুদ্রায় তা ১ হজার ৪০৬ কোটি টাকার মত| এই প্রবণতা বজায় থাকলে মে মাস শেষে রেমিটেন্সের অংক ৩৫৪ কোটি ডলারে গিয়ে পৌঁছাতে পারে|
সাধারণত দুই ঈদের পর রেমিটেন্স প্রবাহ বেশ কমে যায়| এবার কমেনি| রোজার ঈদের পরের মাস এপ্রিলেও ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে| গত মার্চ মাসে ৩৭৫ কোটি ৫১ লাখ (৩.৭৫ বিলিয়ন) ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা, একক মাসের হিসাবে যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ|
রোজা ও ঈদ সামনে রেখে ওই রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা| এর আগে এক মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল গত বছরের মার্চে, ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার| ওই মাসেও রোজা ও ঈদ সামনে রেখে রেকর্ড হয়েছিল প্রবাসী আয়ে|
গত বছরের শেষ মাস ডিসে¤^রে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে আসে| চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে আসে ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার| দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে এসেছিল ৩ দশমিক ০২ বিলিয়ন ডলার| অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত ২০২৪-২৫ অর্থবছরে ৩ হাজার ৩২ কোটি ৭৫ লাখ (৩০.৩৩ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা ছিল আগের অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে ২৬ দশমিক ৮৩ শতাংশ বেশি| এবার সেই অংকও ছাড়িয়ে গেল|
গত অর্থবছরে প্রতি মাসে গড়ে রেমিটেন্স এসেছিল ২৫২ কোটি ৭৪ লাখ (২.৫৩ বিলিয়ন) ডলার| আর চলতি অর্থবছরের দশ মাসের (জুলাই-এপ্রিল) হিসাবে গড়ে এসেছে ২৯৩ কোটি ৯৩ লাখ (২.৯৩ বিলিয়ন) ডলার| এই প্রবণতা অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে রেমিটেন্সের অংক ৩৫ বিলিয়ন (৩ হাজার ৫০০ কোটি) ডলারের মাইলফলক অতিক্রম করতে পারে|

শেষ পাতা এর আরও খবর
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

সর্বশেষ সংবাদ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
প্রাকৃতিক মসলা নিয়ে বাংলাদেশে ‘স্পাইসক্রাফট’ চালু করলেন পলি ইসলাম
প্রাকৃতিক মসলা নিয়ে বাংলাদেশে ‘স্পাইসক্রাফট’ চালু করলেন পলি ইসলাম
জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
বিয়ানীবাজারে জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন
বিয়ানীবাজারে জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top