বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৬, ৮:৫৪:০৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংথেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় টাইগারদের অভিন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে।’
দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবেইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান সরকারপ্রধান।





