শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সুনামগঞ্জে সুজনের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৬, ৭:৪৭:৫৮ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে শিশু রামিসা হত্যার বিচারসহ কন্যাশিশু ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে| শনিবার ( ২৩ মে) দুপুরে সুশাসনের জন্য নাগরিক ( সুজন) এর সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়|
মানববন্ধনে সভাপতি নুরুল হক আফেন্দি বলেন, দীর্ঘ দিনে বিচারহীনতার কারনে দেশে অপরাধ বৃদ্ধি পেয়েছে| আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে এবং মাদকের ব্যাপক বিস্তার লাভ করেছে| যুবসমাজকে ধ্বংস করা হচ্ছে| রাষ্ট্রকে এসবের বিরুদ্ধে মনযোগ দিতে হবে| তনু, আছিয়া ও রামিসা হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে|
সুখেন্দু সেন বলেন, দেশে একের পর এক ধর্ষণ হচ্ছে| শিশুকে ধর্ষণের পর মেরা ফেলা হচ্ছে| রামিসার পিতা আজ বাকরুদ্ধ| নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে| দৃষ্টান্তমূলক বিচার হলে বার বার ধর্ষণের ঘটনা ঘটতোনা| রামিসা হত্যাসহ সকল হত্যার বিচার করে নারীদের নিরাপত্তা প্রদানের দাবি জানান তিনি|
সুজনের সভাপতি নুরুল হক আফিন্দির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুজন উপদেষ্টা ও বিশিষ্ট প্রবন্ধিক, লেখক সুখেন্দু সেন, সুজনের নির্বাহী সদস্য ও ইসলামগঞ্জ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুজ আলী, সুজনের সহসভাপতি শাহীনা চৌধুরী রুবি, নির্বাহী সদস্য মোহাম্মদ আবু নাসার, সালেহীন চৌধুরী শুভ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক নুরুল হাছান আতাহের, সাংবাদিক একে কুদরতপাশা, আশ্রাব আলী, মোসায়েল আহমদ, নুর জাহান বেগম, সাংবাদিক রকিব মিয়া তালুকদার প্রমুখ|




