সাংবাদিক আফতাব উদ্দিনের ভ্রাতৃবিয়োগ, সিলেট প্রেসক্লাবের শোক
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৬, ৮:০৬:৫০ অপরাহ্ন

সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আফতাব উদ্দিনের সহোদর বিলাল আহমদ (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)| বুধবার দিবাগত রাত ১২টায় দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন| মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়-¯^জন রেখে গেছেন| তার গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়নের খালপার গ্রামে|
বুধবার রাতে সাংবাদিক আফতাব উদ্দিন জানান, তার ছোট ভাই ডায়াবেটিসসহ অন্যান্য রোগে ভুগছিলেন| তাকে একটি হাসপাতালে চিকিৎসা শেষে বুধবার রাতেই গ্রামের বাড়িতে নেয়া হয়| বাড়িতে অ্যা¤^ুলেন্স থেকে নামানোর সময় তিনি স্ট্রোক করেন| তাৎক্ষণিক তাকে নর্থ ইস্ট হাসপাতালে নিয়ে আসা হলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| তার নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ যোহর গ্রামের মসজিদে অনুষ্ঠিত হয়|
সিলেট প্রেসক্লাবের শোক: সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনের ভ্রাতৃবিয়োগে ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে| এক শোক বার্তায় ক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান| বিজ্ঞপ্তি






