কুলাউড়ায় ‘নতুন কুড়ি স্পোর্টস’ এর প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৬, ৭:১০:৫৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ‘নতুন কুড়ি স্পোর্টস’ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমি সুপারভাইজার মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মাজহারুল ইসলাম, কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব আব্দুল মুহিত বাবলু, সদস্য আব্দুল কাইয়ুম মিন্টুসহ সংশ্লিষ্টরা।
সভায় কুলাউড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে নির্দিষ্ট ভেন্যু নির্ধারণ করে বাছাইপর্ব আয়োজন এবং রেজিস্ট্রেশন কার্যক্রম আরও বেগবান করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।





