জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলামে মাজার ওয়াকফ এস্টেট নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩৮


প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৬, ৯:৩৮:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের মোগলাবাজার থানাধীন সিলাম এলাকার হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াকফ এস্টেটের মাজার-মসজিদ ও ৩৫-৪০টি দোকানকোটা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩৮ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে মোগলাবাজার থানার ওসি মো. মনির হোসেনসহ ৮ পুলিশ সদস্য আহত হন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে সিলাম এলাকার চকবাজার হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) জামে মসজিদ ও ঈদগাহের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষের কারণে চন্ডিপুল-বালাগঞ্জ সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াকফ এস্টেট পরিচালনা নিয়ে সিলাম শেখপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার উভয়পক্ষের লোকজন জুমার নামাজ পড়তে মসজিদে যান। এসময় মসজিদের বাইরে ওয়াকফ এস্টেটের মাজার-মসজিদ ও দোকানকোটা নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে উভয়পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করেও হামলা-পাল্টা হামলা হয়। এতে ওসি মো. মনির হোসেনসহ ৮ পুলিশ সদস্য আহত হন। দুই পক্ষের অন্তত ২৫-৩০ জনও আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন- মসজিদের মোতাওয়াল্লী ফজলু মিয়া, শুয়েব আহমদ, আরিফুল হক রনি ও লতিফুর রহমান মেহদিসহ আরও অনেকে। আহতদের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরে মোগলাবাজার থানা পুলিশ, স্থানীয় নেতৃবৃন্দ ও মুরব্বিদের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গেছে, ওয়াকফ এস্টেট পরিচালনা নিয়ে বিরোধের সূত্রপাত আরও আগে। গত ২৯ জুলাই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের এক আদেশে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ওয়াকফ এস্টেটের জন্য ৯ সদস্যের একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিককে সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহ-সভাপতি এবং মো. ফজলু মিয়াকে মোতাওয়াল্লী করা হয়। এছাড়া আবেদ রাজা ও আহমদুর রহমান ছাদেককে যুগ্ম মোতাওয়াল্লী এবং মোয়াজ্জেম হোসেন লনি, লুতফুর রহমান বাবু, আব্দুল মতিন শাহিন ও আব্দুস সামাদকে সদস্য করা হয়।

ওই আদেশের বিরুদ্ধে শাহ আব্দুল মান্নান উচ্চ আদালতে রিট পিটিশন নং ১০৭৬৭/২৬ দায়ের করেন। গত ১৬ আগস্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিজয়-৭১ ভবনের ৩ নম্বর আদালতে রিটটির শুনানি হয়। বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মো. তাজরুল হোসাইনের আদালত বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের অনুমোদিত কমিটি বহাল রাখেন।

তবে সাময়িকভাবে ওই কমিটির মোতাওয়াল্লী ফজলু মিয়ার কার্যক্রম স্থগিত করে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ওয়াকফ এস্টেট ও মসজিদের দায়িত্ব পালনের জন্য আবেদ রাজাকে মোতাওয়াল্লী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। যা শুক্রবার সংঘর্ষে রূপ নেয়।

শুক্রবার (২১ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, দুইপক্ষের সংঘর্ষে তিনিসহ ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং ৭ পুলিশ সদস্য পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
উত্তপ্ত রাজনীতিতে সংলাপের সুবাতাস

উত্তপ্ত রাজনীতিতে সংলাপের সুবাতাস

‘নভেম্বর রেইন’-এ সিক্ত প্রকৃতি

‘নভেম্বর রেইন’-এ সিক্ত প্রকৃতি

অগ্নিসন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে : সিলেটে প্রবাসীকল্যাণমন্ত্রী

অগ্নিসন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে : সিলেটে প্রবাসীকল্যাণমন্ত্রী

লিডিং ইউনিভার্সিটিতে আব্দুল হাই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

লিডিং ইউনিভার্সিটিতে আব্দুল হাই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সর্বশেষ সংবাদ
উত্তপ্ত রাজনীতিতে সংলাপের সুবাতাস
উত্তপ্ত রাজনীতিতে সংলাপের সুবাতাস
‘নভেম্বর রেইন’-এ সিক্ত প্রকৃতি
‘নভেম্বর রেইন’-এ সিক্ত প্রকৃতি
অগ্নিসন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে : সিলেটে প্রবাসীকল্যাণমন্ত্রী
অগ্নিসন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে : সিলেটে প্রবাসীকল্যাণমন্ত্রী
বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
বড়লেখায় নিসচার বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন
বড়লেখায় নিসচার বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন
দোয়ারা উপজেলা জামায়াত আমীর দেলোয়ার, সেক্রেটারি হারিছ
দোয়ারা উপজেলা জামায়াত আমীর দেলোয়ার, সেক্রেটারি হারিছ
কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা মঙ্গলবার
কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা মঙ্গলবার
লিডিং ইউনিভার্সিটিতে আব্দুল হাই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
লিডিং ইউনিভার্সিটিতে আব্দুল হাই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
শিকড়কে বাদ দিয়ে কেউ বিশ্বমানের নাগরিক হতে পারে না : সিলেট প্রেসক্লাবে বৃটিশ শিক্ষাবিদ মাসুদ রানা
শিকড়কে বাদ দিয়ে কেউ বিশ্বমানের নাগরিক হতে পারে না : সিলেট প্রেসক্লাবে বৃটিশ শিক্ষাবিদ মাসুদ রানা
খেলাধুলাভিত্তিক শিক্ষা শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় : ব্যারিস্টার সালাম
খেলাধুলাভিত্তিক শিক্ষা শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় : ব্যারিস্টার সালাম
সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
সিলেটে আরও ১৮ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৮ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২১
পরগণায় সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
পরগণায় সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
নগরে ৪ নিষিদ্ধ লীগ নেতা-কর্মী গ্রেপ্তার
নগরে ৪ নিষিদ্ধ লীগ নেতা-কর্মী গ্রেপ্তার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top