৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড জমিয়তের কর্মী সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৯:২২ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর শাহপরান থানার আওতাধীন ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ এশা খাদিমপাড়াস্থ বিআইডিসির অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৩৩ নম্বর ওয়ার্ড জমিয়তের দায়িত্বশীল কারী আব্দুছ ছবুর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে দায়িত্বশীলদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি দায়িত্বশীলতার আমানত যথাযথভাবে পালন করতে হবে।
সভায় শাহপরান থানা জমিয়তের সদস্য সচিব মাওলানা হাসান আহমদ, মাওলানা বিলাল আহমদ, মুফতি মাওলানা মর্তুজা হোসাইন কাসেমি, মাওলানা নুরুল আমিন, মাওলানা ইমামুদ্দিন, মো. আব্দুল মমিন, সিদ্দিকুর রহমান, ফয়সল আহমদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে সিলেট মহানগরীর ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি






