জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

আগামী ৫ বছরে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আসবে : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৮:৪৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : আগামী ৫ বছরের মধ্যে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ভর্তুকি শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, চলতি অর্থবছরে টিসিবির নানা উদ্যোগ ও ডিজিটাল ট্রান্সফরমেশনের কারণে গত বছরের তুলনায় ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার ভর্তুকি সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। টিসিবির তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য উপকারভোগীকে বাদ দেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে আয়োজিত টিসিবির ডিজিটাল ট্রান্সফরমেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সীমিত জনবল নিয়ে দেশব্যাপী এত বড় পরিসরের কার্যক্রম পরিচালনায় প্রযুক্তির ব্যবহার এখন আর ঐচ্ছিক নয় অপরিহার্য। টিসিবির এই ডিজিটাল রূপান্তর তিনটি বিষয়কে সব সময় গুরুত্ব দেবে। সেগুলো হলো উপকারভোগীর সুবিধা, সরকারি অর্থের সঠিক ব্যবহার ও ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা।
মুক্তাদির বলেন, এখানে সাপ্লাই চেইনটা এখনো মসৃণ হয় নাই। বিভিন্ন কারণে সরবরাহ শৃঙ্খলের মধ্যে বড় আকারের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করা যায় নাই। দেশের কোনো এক জায়গায় উৎপাদিত কৃষি পণ্য যখন খুচরা বাজারে আসে ২০০-২৫০ কিলোমিটার দূরে; সিটি করপোরেশন অথবা রাজধানীতে, অনেক সময় দেখা যায় যে উৎপাদন পর্যায়ের মূল্য আর খুচরা বিক্রয় পর্যায়ের মূল্যের মধ্যে ব্যবধানটা গ্রহণযোগ্য হয় না।
তিনি বলেন, ১৮-২০ কোটি মানুষের দেশে সিজনাল গ্যাপ হোক অথবা কোনো কারণেই হোক, হঠাৎ করে কোনো এক সময় পাঁচ-সাত দিন বা ১০-১৫ দিনের জন্য একটা পণ্যের শূন্যতা তৈরি হতে পারে না। বাজারের মধ্যে পারফেকশন না থাকলেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঝুট-ঝামেলা তৈরি হয়।
বাণিজ্য মন্ত্রী বলেন, এই দেশ এখনো একটা স্ট্রাগলিং দেশ। আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ এখনো দারিদ্রসীমার উপরে উঠার জন্য নিরন্তর সংগ্রাম করছেন। ১৮-২০ কোটি মানুষের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ এখনো দারিদ্র্যসীমায় অথবা দারিদ্র্যসীমার নিচে আছেন। একটা অংশ অতি দারিদ্র্যসীমার ভেতরে আছেন।
টিসিবির ডিলার নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কর্মসংস্থানের অভাব আছে, এটা বাস্তবতা। আয়ের পর্যাপ্ত সুযোগের স্বল্পতা আছে, এটিও বাস্তবতা। এখন সব আগ্রহী প্রার্থীকেই টিসিবির ডিলার বানিয়ে দেওয়া সম্ভব না। কারণ সংখ্যাটা নির্ধারিত। কোনো জায়গায় যদি ১০ জন আবেদন করেন, আর সেখানে উপকারভোগী থাকেন দেড় হাজার, এই দেড় হাজার উপকারভোগীর জন্য একজনই নির্ধারিত। পৌরসভা বা সিটি করপোরেশনের ওয়ার্ড প্রতি একজন হবেন, একটি ইউনিয়নে একজন হবেন। আগ্রহী প্রার্থী যদি থাকেন পাঁচজন, বাকি চারজনকে মেনে নিতে হবে যে এটি একজনই পাবেন।

প্রথম পাতা এর আরও খবর
দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ

দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ

ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন

ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন

পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন

পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির

সর্বশেষ সংবাদ
বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল
বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল
দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ
দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ইউপি নির্বাচন: বৈঠকেও চূড়ান্ত হলো না তারিখ
ইউপি নির্বাচন: বৈঠকেও চূড়ান্ত হলো না তারিখ
মহাসড়কে আগস্টে ৪৮১ জনের প্রাণহানি
মহাসড়কে আগস্টে ৪৮১ জনের প্রাণহানি
দোয়ারাবায় ৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
দোয়ারাবায় ৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন
জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
তাহিরপুরের বজ্রপাতে যুবকের মৃত্যু
তাহিরপুরের বজ্রপাতে যুবকের মৃত্যু
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে সৃজনশীল পণ্য মেলা বন্ধের দাবি
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে সৃজনশীল পণ্য মেলা বন্ধের দাবি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top