জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৫:০৬ অপরাহ্ন

লন্ডন সংবাদদাতা: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের রিজেন্ট লেইক ব্যাংকুয়েটিং হলে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি আবুল কালাম আজাদ ছোটনের সভাপতিত্বে এবং নাছির আহমেদ শাহিন ও আব্দুল অদুদ দীপকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনসুর আহমেদ শাওন।
অনুষ্ঠানে সংগঠনের দুই প্রবীণ উপদেষ্টা শিক্ষাবিদ ড. হাসানাত হোসাইন এমবিই এবং সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদ, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. এম. নাজরুল ইসলাম, ইউকে বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুর রহমান মুহিব, প্রধান উপদেষ্টা আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ, বিএসিএর সভাপতি অলি খান, উপদেষ্টা সৈয়দ নাহাস পাশা, এম. এ. মুনিম ওবিই, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, ব্যারিস্টার লুৎফুর রহমান, কাউন্সিলর ও সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী, উপদেষ্টা নজরুল ইসলাম বাসন, উপদেষ্টা মাহবুব রহমানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
এছাড়া লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক তাইসির মাহমুদ, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, বিএসিএর সাবেক সাধারণ সম্পাদক মিতু চৌধুরী, হাবিবুর রহমান ময়না, মিজানুল চৌধুরী, আশিকুর রহমান, রফিকুল হায়দার, শহিদুল ইসলাম মামুন, ব্যারিস্টার লিয়াকত আলী, গয়াসুর রহমান, আব্দুল মুকিত, হাফিজুর রহমান, আব্দুস সোবহান, কাউন্সিলর রিতা বেগম, তাইয়াব আলী সাজু, ফখরুল আম্বিয়া, দিলোয়ার হোসেন, জিয়াউর রহমান, হিফজুর রহমান চৌধুরী, শেখ শামিম আহমেদ, শিবলুর রহমান, আহাম্মদ আব্দুল করিম, অলি উদ্দিন শামিম, শেখ ফারুক আহমেদ, প্রফেসর আব্দুল হাই, তফজ্জুল চৌধুরী তুহিন, অছি মিয়া পাঠানসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জামাল মোহাম্মদ জামাল উদ্দিন মকদ্দস, কোষাধ্যক্ষ মো. শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার আহমেদ, সহ-সভাপতি আবদুল সুফানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
বক্তারা জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের দীর্ঘদিনের সামাজিক, মানবিক ও কমিউনিটিভিত্তিক কর্মকা-ের প্রশংসা করেন। তারা যুক্তরাজ্যে বসবাসরত জালালাবাদ অঞ্চলের প্রবাসীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের পাশাপাশি বাংলাদেশের নিজ নিজ এলাকার মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। একই সঙ্গে শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা জানান তারা।
অভিষেক অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও সাংবাদিক এনাম চৌধুরীর সম্পাদনায় একটি স্মরণিকা প্রকাশ করা হয়। এতে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের ইতিহাস, কার্যক্রম, নতুন কমিটি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবৃন্দ, অতিথি ও কমিউনিটি নেতাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






