প্রবাসীদের জন্য ‘প্রবাসী এক্সপ্রেস সার্ভিস’ চালুর উদ্যোগ
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৬:১৫ অপরাহ্ন
সিউক ও এইএসিএফের অংশীজন সভা

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং নগরীর পরিকল্পিত উন্নয়নে নতুন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম (এইএসিএফ), সিলেটের সঙ্গে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সিউকের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিউকের নির্বাহী পরিচালক মো. সাদি উর রহিম জাদিদ।
সভাপতির বক্তব্যে সিউক চেয়ারম্যান বলেন, প্রবাসীদের দ্রুত ও সহজে সেবা দিতে ‘প্রবাসী এক্সপ্রেস সার্ভিস’ ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেমে (ইসিপিএস) সংযুক্ত করার কাজ চলছে। প্রয়োজনে প্রবাসীদের দ্রুত সেবা নিশ্চিত করতে বিল্ডিং কনস্ট্রাকশন (বিসি) কমিটির বিশেষ সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে স্থপতি, প্রকৌশলী ও রিয়েল এস্টেট ডেভেলপারের পাশাপাশি কারিগরি উপদেষ্টা ফার্মগুলোকেও সিউকের তালিকাভুক্ত হতে হবে। এতে ফার্মগুলোর দায়বদ্ধতা তৈরি হবে এবং ভবন নির্মাণের তদারকিতে তারা কার্যকর ভূমিকা রাখতে পারবে।
সভায় সিউকের সহকারী স্থপতি চন্দন দেওয়ান, টেকনিক্যাল অফিসার (আইটি) আলমগীর হোসেন, এইএসিএফ সিলেটের সভাপতি প্রকৌশলী মো. শাহাব উদ্দীন শামীম, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহজাহান কবির রিপাসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় আরও ছিলেন স্থপতি মো. সাঈদ আহমেদ বেলাল, প্রকৌশলী আব্দুল বাসিত চৌধুরী, প্রকৌশলী শিবু প্রসেদ, প্রকৌশলী কৃপেস নাথ, প্রকৌশলী তারেক আহমেদ, প্রকৌশলী আবদুস শহীদ, প্রকৌশলী এহসানুল করিম চৌধুরী, প্রকৌশলী মো. সাইফুল, স্থপতি নূর মোহাম্মদ, প্রকৌশলী মো. আবু হাসেম, প্রকৌশলী জুবেল আহমেদ চৌধুরী চৌধুরী, প্রকৌশলী সায়েল চন্দ্র সরকার, আহমেদ তারিক, প্রকৌশলী মোহাম্মদ এ মুহিত, প্রকৌশলী শরীফ হুমায়ুন, মো. শফিউল ইসলাম টিটু, প্রকৌশলী সদানন্দ ভট্টাচার্য ও প্রকৌশলী মো. সিরাজুল।
সভায় পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে সংশ্লিষ্ট সব অংশীজনের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি






