জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

‘পণ্ডিত বিজন চৌধুরী সম্মাননা’ পেলেন তবলাশিল্পী পিনুসেন দাশ


প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৬:৫২ অপরাহ্ন

তবলাশিল্পী পিনুসেন দাশ ‘পণ্ডিত বিজন চৌধুরী সম্মাননা-২০২৬’ লাভ করেছেন। তবলাবাদন, শিক্ষকতা এবং বাংলাদেশের দেড়শো বছরের গুণী তবলাশিল্পীদের বিস্মৃতপ্রায় জীবন ও কর্ম নিয়ে গ্রন্থ রচনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

উপমহাদেশের প্রখ্যাত তবলাসাধক পণ্ডিত বিজন চৌধুরীর স্মরণে সম্প্রতি (গত ১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আনন্দী সঙ্গীত একাডেমি আয়োজিত ‘পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গসংগীত সম্মেলন-২০২৬’-এ এ সম্মাননা প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রপ্রবাসী পিনুসেন দাশ অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তাঁর পক্ষে সম্মেলনের উদ্বোধক, চট্টগ্রামের গুণী তবলাশিল্পী সুদীপ সেনগুপ্ত সম্মাননা স্মারক ও মানপত্র গ্রহণ করেন। তাঁর হাতে সম্মাননা তুলে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেএনআইয়েদ উচ্চতর গবেষণা কেন্দ্রের অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী।

পিনুসেন দাশ বাংলাদেশের একটি খ্যাতিমান সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য সংগীতসাধক পণ্ডিত রামকানাই দাশ এবং মা সুবর্ণা দাশ লোকধারা ও ধামাইল গানের রচয়িতা। বাবার কাছেই তাঁর তবলায় হাতেখড়ি। পরবর্তীকালে কলকাতায় বেনারস ঘরানার প্রখ্যাত তবলাশিল্পী পণ্ডিত সমর সাহার শিষ্যত্ব গ্রহণ করেন। এ ছাড়া পদ্মশ্রী তালযোগী পণ্ডিত সুরেশ তালওয়ালকার ও তালরং পণ্ডিত বিপ্লব ভট্টাচার্যের কাছেও তবলায় তালিম নেন।

মাত্র সাত বছর বয়সে শিশু একাডেমির একটি অনুষ্ঠানে তবলা বাজিয়ে শিশুশিল্পী হিসেবে প্রশংসিত হন তিনি। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত শিশু একাডেমির সংগীত বিভাগের তবলা সহযোগী হিসেবে কাজ করেন। ১৯৯৩ সালে বাংলাদেশ বেতার এবং ২০০১ সালে বাংলাদেশ টেলিভিশনে তবলাশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০০ সালে সিলেটে তাঁর পরিচালনায় ছাত্রদের সমবেত তবলাবাদন শুনে মুগ্ধ হন ছায়ানটের তৎকালীন সভাপতি ড. সনজীদা খাতুন। এরপর ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ছায়ানট সংগীতবিদ্যায়তনে তবলার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। রমনার বটমূলে ছায়ানটের ঐতিহাসিক বর্ষবরণসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন আয়োজনে তবলাশিল্পী হিসেবে অংশ গ্রহণ করেন। ২০০৭ সালে ছায়ানট সংস্কৃতি-ভবনের উদ্বোধনী অনুষ্ঠানেও একক তবলাবাদন পরিবেশন করেন তিনি।

২০১৬ ও ২০১৭ সালে পরপর দুই বছর বেঙ্গল ক্ল্যাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল-এর মঞ্চে তবলাবাদন করেন পিনুসেন দাশ। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোয় অনুষ্ঠিত ঘঅইঈ বঙ্গ সম্মেলনেও তিনি তবলাবাদনে অংশ নেন।

প্রায় তিন দশকের শিল্পীজীবনে পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত, পণ্ডিত কুমার প্রসাদ মুখার্জি, বিদুষী শুভ্রা গুহ, উস্তাদ আরশাদ আলী খান, ড. সনজীদা খাতুন, ওয়াহিদুল হক, রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদি মহম্মদ, ফাতেমা তুজ জোহরা, শাহীন সামাদ, মিতা হক, অদিতি মহসিন, শ্রেয়া গুহঠাকুরতাসহ  দেশ-বিদেশের বহু খ্যাতিমান শিল্পীর সঙ্গে তবলাসংগত করেছেন তিনি।

২০০৭ সালে প্রকাশিত হয় তাঁর তবলা শিক্ষাবিষয়ক গ্রন্থ ‘তবলার সহজ পাঠ’। ২০২৩ সালে প্রকাশিত হয় গবেষণাধর্মী গ্রন্থ ‘বাংলাদেশের কীর্তিমান তবলাসাধক’, যেখানে বাংলাদেশের প্রায় দেড়শো বছরের গুণী তবলাশিল্পীদের জীবন ও কর্মকে গ্রন্থবদ্ধ করা হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী পিনুসেন দাশ তবলাবাদনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নতুন প্রজন্মের মধ্যে তবলা শিক্ষা ও এর প্রচার-প্রসারে কাজ করছেন। বিজ্ঞপ্তি

শেষ পাতা এর আরও খবর
বিএনপিকে গণভোটের রায় কার্যকরে বাধ্য করা হবে : সাদিক কায়েম

বিএনপিকে গণভোটের রায় কার্যকরে বাধ্য করা হবে : সাদিক কায়েম

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে শাবিপ্রবি- বুয়েট শিক্ষার্থীদের স্থাপত্যকর্ম

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে শাবিপ্রবি- বুয়েট শিক্ষার্থীদের স্থাপত্যকর্ম

শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও  বৈষম্যে জামায়াতের প্রতিবাদ

শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও বৈষম্যে জামায়াতের প্রতিবাদ

সর্বশেষ সংবাদ
জাতিসংঘে প্রথমবার তারেক রহমান : প্রত্যাশার দিগন্তে প্রাপ্তি কতটুকু?
জাতিসংঘে প্রথমবার তারেক রহমান : প্রত্যাশার দিগন্তে প্রাপ্তি কতটুকু?
বাস-ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী-হেল্পার বাকবিতণ্ডা
বাস-ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী-হেল্পার বাকবিতণ্ডা
ওসমানী এয়ারপোর্টে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত, আনসার প্রত্যাহার
ওসমানী এয়ারপোর্টে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত, আনসার প্রত্যাহার
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি এমরান
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি এমরান
তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়
তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়
গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক সালেহ
গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক সালেহ
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক
মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ
সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ
কুলাউড়ায় সাদ্দাম-সাদিক কায়েমের হুঁশিয়ারি : ‘বৈষম্য আর চলবে না’
কুলাউড়ায় সাদ্দাম-সাদিক কায়েমের হুঁশিয়ারি : ‘বৈষম্য আর চলবে না’
সৌদী এম্বেসীর হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব সম্পন্ন
সৌদী এম্বেসীর হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব সম্পন্ন
সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না : বড়লেখায় শিবির সভাপতি
সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না : বড়লেখায় শিবির সভাপতি
পৃথক অভিযানে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
পৃথক অভিযানে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত
ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top