অধ্যাপক আব্দুল বাছিতের মৃত্যুতে আমীরে জামায়াতের শোক
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:১২:৩১ অপরাহ্ন

সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি, সিলেট-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলার প্রবীণ রুকন অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
এক শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপক আব্দুল বাছিত একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ও দ্বীনের খাদেম ছিলেন। শিক্ষার প্রসার ও দ্বীনের খেদমতে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর ইন্তেকালে জামায়াতে ইসলামী একজন প্রবীণ ও নিবেদিতপ্রাণ দায়িত্বশীলকে হারাল।
ডা. শফিকুর রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ যেন তাঁর নেক আমলগুলো কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন-এই দোয়া করেন। একই সঙ্গে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের এ শোক ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার তাওফিক কামনা করেন।বিজ্ঞপ্তি






