জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার

প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:১১:০৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ কেনার উদ্যোগের পর এবার ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। আগামী অক্টোবরেই এ বিষয়ে চুক্তি হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এয়ারবাসের উড়োজাহাজ কেনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বিমানমন্ত্রী।
মন্ত্রী বলেন, আমরা এয়ারবাস কিনছি, ১০টি কিনছি। ইনশাআল্লাহ, অক্টোবরে চুক্তি হয়ে যাবে। মন্ত্রী আরও জানান, এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে। তবে নির্ধারিত সময়ে উড়োজাহাজ সরবরাহ পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এ কারণে বিকল্প বিভিন্ন উপায়ে উড়োজাহাজ সংগ্রহের বিষয়টিও সরকার বিবেচনা করছে।
বিমানের বহর আধুনিকায়নের অংশ হিসেবে এর আগে গত সপ্তাহে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময়ে এ চুক্তি সই হয়।
এর পরদিন মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বোয়িংয়ের সঙ্গে চুক্তির বিষয়টি তুলে ধরেন। ওই অনুষ্ঠানে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্ডাউ, আন্ডার সেক্রেটারি অব কমার্স উইলিয়াম কিমিট এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে বর্তমানে ১৯টি উড়োজাহাজ রয়েছে। নতুন উড়োজাহাজ সংগ্রহের মাধ্যমে বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের পাশাপাশি আন্তর্জাতিক রুটে কার্যক্রম বাড়ানোর লক্ষ্য রয়েছে সরকারের। তবে নতুন উড়োজাহাজের সরবরাহ সময় নিয়ে অনিশ্চয়তার কারণে শুধু নির্মাতার কাছ থেকে উড়োজাহাজ কেনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে অন্যান্য সম্ভাব্য উপায়েও বহর বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী।

জাতীয় এর আরও খবর
৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ

৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ

জাপানে রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগ

জাপানে রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগ

সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ

সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ

হাম উপসর্গে আরও ৫ মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ মৃত্যু

সর্বশেষ সংবাদ
৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ
৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ
সৌন্দর্য হারাচ্ছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো
সৌন্দর্য হারাচ্ছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো
ওসমানীনগরে দুপ্রকের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
ওসমানীনগরে দুপ্রকের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
বালাগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা
বালাগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা
আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা
বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা
গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
শাহজালাল জামেয়ায় একাদশ শ্রেণীর নবীণবরণে ড. নজরুল: ভালো ফলাফলের পাশাপাশি মূল্যবোধ চর্চা জরুরি
শাহজালাল জামেয়ায় একাদশ শ্রেণীর নবীণবরণে ড. নজরুল: ভালো ফলাফলের পাশাপাশি মূল্যবোধ চর্চা জরুরি
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সিসিক প্রশাসকের
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সিসিক প্রশাসকের
হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে : সিসিক প্রশাসক
হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে : সিসিক প্রশাসক
ঢাকা-সিলেট মহাসড়ক দুই স্পট পরিদর্শন করবেন মন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট মহাসড়ক দুই স্পট পরিদর্শন করবেন মন্ত্রী মুক্তাদির
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top