দোয়ারায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৬, ৫:৩৯:২৭ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালি। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প কর্মকর্তা লুৎফুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সহসভাপতি মো. বজলুর রহমান, অপরাজেয় বাংলার উপজেলা কো-অর্ডিনেটর আজমল হোসেন ও পিএসডির আসাদুজ্জামান প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে প্রযুক্তির কার্যকর ব্যবহার, উদ্ভাবনী চিন্তা ও দক্ষ জনশক্তি গড়ে তোলা জরুরি। উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত করা সম্ভব।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে উৎপাদনশীলতা বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্যÑ ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’।





