জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ

বাবার জামায়াত সংশ্লিষ্টতার কারণে বিসিএসের গেজেটে নাম আসেনি ছাতকের তাহমিদের

প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ৬:২৩:০২ অপরাহ্ন

ছাতক সংবাদদাতা : বিসিএসে ১২তম স্থান অর্জন করে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও গেজেটে নাম আসেনি ছাতকের রেদওয়ান আহমদ তাহমিদের। তার অভিযোগ, বাবা জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় পুলিশ ভেরিফিকেশনের কারণে তিনি গেজেট থেকে বাদ পড়েছেন।
বুধবার ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশের পর তালিকায় নিজের নাম না দেখে হতাশ হয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী। তাহমিদ জানান, দীর্ঘ প্রস্তুতি ও কঠোর পরিশ্রমের পর বিসিএসের সব ধাপ সফলভাবে সম্পন্ন করেন তিনি। প্রথমবার ভাইভায় অংশ নিয়েই সফল হন এবং পিএসসি থেকে ক্যাডারে চূড়ান্ত সুপারিশ পান। এরপর প্রায় ১০ মাস ধরে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া চললেও শেষ পর্যন্ত গেজেটে তার নাম আসেনি।
তার ভাষ্য, বিসিএসে সুপারিশ পাওয়ার পর চাকরির আশায় আগে আবেদন করা ১০ থেকে ১৫টি সরকারি চাকরির পরীক্ষায় অংশ নেননি। এমনকি পরবর্তী সময়ে অন্য চাকরির বিজ্ঞপ্তিতেও আবেদন করেননি।
ব্যক্তিগত জীবনের হতাশার কথা তুলে ধরে তাহমিদ জানান, ঢাকায় এক কক্ষের ভাড়া বাসায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে তার সংসার। গেজেট প্রকাশের আনন্দ একসঙ্গে উদযাপনের আশায় স্ত্রীও ঢাকায় তার সঙ্গে ছিলেন। কিন্তু তালিকায় নাম না আসায় তাদের স্বপ্ন ভেঙে গেছে।
গেজেট থেকে বাদ পড়ার কারণ সম্পর্কে তাহমিদ বলেন, তার বাবা মাওলানা আকবর আলী ছাতক উপজেলা জামায়াতের আমীর। পুলিশ ভেরিফিকেশনের সময় পরিবারের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত কি না, তা জানতে চাওয়া হলে তিনি বাবার রাজনৈতিক সম্পৃক্ততার কথা জানান। তাহমিদের অভিযোগ, বাবার রাজনৈতিক পরিচয়ের কারণেই তাকে বাদ দেওয়া হয়ে থাকতে পারে। এ ছাড়া বাদ পড়ার অন্য কোনো কারণ তার জানা নেই।

সুনামগঞ্জ এর আরও খবর
শান্তিগঞ্জে ইসলামি জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শান্তিগঞ্জে ইসলামি জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ বিজিবি

৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ বিজিবি

জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত

জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত

সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল 
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল 
রাসুলের জীবনাদর্শ অনুসরণেই মানবতার প্রকৃত কল্যাণ ও মুক্তি : ফখরুল ইসলাম
রাসুলের জীবনাদর্শ অনুসরণেই মানবতার প্রকৃত কল্যাণ ও মুক্তি : ফখরুল ইসলাম
গোলাপগঞ্জে কৃষক বাজার চালু করবে জেলা পরিষদ : প্রশাসক
গোলাপগঞ্জে কৃষক বাজার চালু করবে জেলা পরিষদ : প্রশাসক
১৮ ও ৩২ নং ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
১৮ ও ৩২ নং ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
সুরমার তীরে মোবাইল ব্যবসার বর্জ্য কদমতলীতে ব্যবসায়ীদের সতর্ক করলেন সিসিক প্রশাসক
সুরমার তীরে মোবাইল ব্যবসার বর্জ্য কদমতলীতে ব্যবসায়ীদের সতর্ক করলেন সিসিক প্রশাসক
মতবিনিময় সভায় সিসিক প্রশাসক:  নতুন ওয়ার্ডগুলোতে নগরের সুবিধা নিশ্চিতে প্রকল্প নেওয়া হয়েছে
মতবিনিময় সভায় সিসিক প্রশাসক:  নতুন ওয়ার্ডগুলোতে নগরের সুবিধা নিশ্চিতে প্রকল্প নেওয়া হয়েছে
গোয়াইনঘাট সীমান্তে অস্ত্রসহ পৌণে ২ কোটি টাকার পণ্য জব্দ
গোয়াইনঘাট সীমান্তে অস্ত্রসহ পৌণে ২ কোটি টাকার পণ্য জব্দ
৭ মাসে বিদেশ গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসীকল্যাণ মন্ত্রী
৭ মাসে বিদেশ গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসীকল্যাণ মন্ত্রী
২০৬১ সালে দেশে প্রতি ৪ জনে ১ জন হবেন প্রবীণ
২০৬১ সালে দেশে প্রতি ৪ জনে ১ জন হবেন প্রবীণ
হাম-ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
হাম-ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিলো যুক্তরাষ্ট্র
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিলো যুক্তরাষ্ট্র
শান্তিগঞ্জে ইসলামি জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শান্তিগঞ্জে ইসলামি জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পতনঊষার প্রবাসী পরিষদের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পতনঊষার প্রবাসী পরিষদের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
বাবার জামায়াত সংশ্লিষ্টতার কারণে বিসিএসের গেজেটে নাম আসেনি ছাতকের তাহমিদের
বাবার জামায়াত সংশ্লিষ্টতার কারণে বিসিএসের গেজেটে নাম আসেনি ছাতকের তাহমিদের
মৌলভীবাজারে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪
মৌলভীবাজারে ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top