জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

ধর্মীয় সম্প্রীতি আমাদের অনন্য সম্পদ :  বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৬, ৬:৩৫:৪৪ অপরাহ্ন

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বাংলাদেশের মতো ধর্মীয় সম্প্রীতি পৃথিবীর অন্য কোথাও নেই। এই সম্প্রীতি আমাদের অনন্য সম্পদ। বিশ্বের অনেক বড় গণতান্ত্রিক দেশেও এ ধরনের সম্প্রীতির নজির দেখা যায় না। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকালে সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদান দেওয়ায় সিসিক প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে সরকার সর্বদা সচেষ্ট। সিলেটের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে ও পরে আমি মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করেছি। এসব প্রতিষ্ঠানে অবকাঠামোগত বিভিন্ন সমস্যা রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক এসব বিষয় নিয়ে কাজ করছেন। সবাইকে সঙ্গে নিয়ে এসব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে।
মন্ত্রী সিলেটের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে প্রায় ৮০০ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে ৫০০ কিলোমিটার সড়কের উন্নয়ন করা হয়েছে। বাকি সড়কগুলোর উন্নয়নেও টেন্ডার আহ্বান করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন যেভাবে নগরীর সড়কগুলোর উন্নয়ন করছে, একইভাবে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়কগুলোর উন্নয়নেও টেন্ডার আহ্বান করা হয়েছে। শিগগিরই এসব কাজ শুরু হবে। তিনি আরও বলেন, ক্বিনব্রিজের পাশে সুরমা নদীর ওপর আরও একটি সেতু নির্মাণ এবং হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে। নগরবাসীর বিশুদ্ধ পানির সমস্যা নিরসনে একটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চেঙ্গেরখালের পানি শোধন করে নগরবাসীর বিশুদ্ধ পানির চাহিদা পূরণ করা হবে।
সভাপতির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট সিটি কর্পোরেশন মানবকল্যাণে কাজ করে এবং নগরবাসীকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ধর্মীয় উৎসব পালনে সহযোগিতা করাও সিটি কর্পোরেশনের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালন করে যাচ্ছি। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে এবারও সিলেট সিটি কর্পোরেশন নানা পদক্ষেপ নিয়েছে। সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের দিকনির্দেশনায় এবার পূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদানের পরিমাণও বাড়ানো হয়েছে। আমরা চাই, নগরবাসী আরও সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী সিলেট নগরীর বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে পূজা উপলক্ষে অনুদানের অর্থ তুলে দেন। নগরীর ৮৫টি মণ্ডপে ৪০ হাজার টাকা করে মোট ৩৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

প্রথম পাতা এর আরও খবর
সাহিত্যচর্চা মানুষের মনন ও মূল্যবোধকে সমৃদ্ধ করে : কেমুসাসের সাহিত্য আসরে বক্তারা

সাহিত্যচর্চা মানুষের মনন ও মূল্যবোধকে সমৃদ্ধ করে : কেমুসাসের সাহিত্য আসরে বক্তারা

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডাক দিবস উদযাপন

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডাক দিবস উদযাপন

তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

সর্বশেষ সংবাদ
ট্রেড লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’
ট্রেড লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’
বাড়তি দামেও মিলছে না এলপিজি
বাড়তি দামেও মিলছে না এলপিজি
শাবির ভর্তি পরীক্ষার কমিটি গঠন
শাবির ভর্তি পরীক্ষার কমিটি গঠন
সাহিত্যচর্চা মানুষের মনন ও মূল্যবোধকে সমৃদ্ধ করে : কেমুসাসের সাহিত্য আসরে বক্তারা
সাহিত্যচর্চা মানুষের মনন ও মূল্যবোধকে সমৃদ্ধ করে : কেমুসাসের সাহিত্য আসরে বক্তারা
নজরুল সংগীতে জেলা পর্যায়ে প্রথম গোয়াইনঘাটের অঙ্কিতা
নজরুল সংগীতে জেলা পর্যায়ে প্রথম গোয়াইনঘাটের অঙ্কিতা
বাণিজ্যমন্ত্রীর সাথে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাত
বাণিজ্যমন্ত্রীর সাথে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাত
কুলাউড়ায় বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
কুলাউড়ায় বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডাক দিবস উদযাপন
সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডাক দিবস উদযাপন
জমিয়তের বিক্ষোভ মিছিল সমাবেশ
জমিয়তের বিক্ষোভ মিছিল সমাবেশ
ধর্মীয় সম্প্রীতি আমাদের অনন্য সম্পদ :  বাণিজ্যমন্ত্রী
ধর্মীয় সম্প্রীতি আমাদের অনন্য সম্পদ :  বাণিজ্যমন্ত্রী
তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান
তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান
সিলেটে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু
সিলেটে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু
কিশোরগ্যাংবিরোধী অভিযানে ৪ দিনে গ্রেপ্তার ২২৭
কিশোরগ্যাংবিরোধী অভিযানে ৪ দিনে গ্রেপ্তার ২২৭
ফের রাজপথে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
ফের রাজপথে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
হবিগঞ্জে জাইদুল হত্যায় গ্রেপ্তার ৫
হবিগঞ্জে জাইদুল হত্যায় গ্রেপ্তার ৫
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top