শাবির ভর্তি পরীক্ষার কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৬, ৬:৪৪:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৮৫তম সভায় এ কমিটি গঠন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ সেলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি কমিটির সভাপতি ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম জাকারিয়া। নতুন এ কমিটি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। শিগগির কমিটির সভায় ভর্তি সংক্রান্ত যোগ্যতা ও ফি নর্ধিারণসহ যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারির ২৬ ও ২৭ তারিখে অনুষ্ঠিত হবে।





