বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৬, ৯:৩২:৫৯ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবি সামাজিক সংগঠন কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের ৫ম দ্বি-বার্ষিক সম্মেলন রোববার বিকেলে কাঠালতলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মুহাম্মদ তারেক। সম্মেলন শেষে প্রধান অতিথি হিসেবে তিনি দুই বছর মেয়াদি ৭০ সদস্যের কার্যকরি কমিটি ঘোষণা করেন।
এতে তোফায়েল আহমদ সভাপতি, মুর্শেদ আলম সাধারণ সম্পাদক, জাবের আহমদ সাংগঠনিক সম্পাদক, আব্দুল গফ্ফার অর্থ সম্পাদক, সামস উদ্দিন সমছ দপ্তর সম্পাদক মনোনীত হয়েছেন
প্রতিষ্ঠালগ্ন থেকে কেএসকেপি শিক্ষা বিস্তার, স্বেচ্ছায় রক্তদান, মানবিক সহায়তা, পরিবেশ রক্ষা, সামাজিক সচেতনতা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তাসহ নানা জনকল্যাণমূলক কাজ করে আসছে। সংগঠনটির দীর্ঘ পথচলায় স্থায়ী পরিষদ, উপদেষ্টামণ্ডলী, নির্বাহী পরিষদ, দেশে ও প্রবাসে অবস্থানরত সদস্য এবং শুভাকাঙ্খীদের সম্মিলিত অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
তোফায়েল আহমদের সভাপতিত্বে কাওছার আহমদ রনি ও আলী হায়দার মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মুহাম্মদ তারেক। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাবের আহমদ, যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা আক্তার ফারুক, আবু সাঈদ মুহাম্মদ নাহিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান রঞ্জন দাস, স্থানীয় দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান আলিম উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সমাজসেবক ও শিক্ষানুরাগী কামরুজ্জামান হেলাল, ষাটমাকন্ঠের সম্পাদক ও প্রকাশক আবুল কাশেম, সহকারি শিক্ষক মৃনাল কান্তি দাস, নুরুল ইসলাম, সংগঠনের উপদেষ্ঠা কাজী নজরুল ইসলাম, ওলিউর রহমান ওলি, পাথারিয়া সুজানগর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল হক রাসেল, মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিদ খান প্রমুখ।
সম্মেলন সভায় এছাড়াও বক্তব্য দেন আব্দুল্লাহ আল সাজু, সংগঠনের স্থায়ী পরিষদের মহাসচিব তাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব কামরুজ্জামান মুক্তা, কামরান হোসেন, আহাদুর রহমান, সাব্বির আহমদ, রিয়াদ আহমদ চৌধুরী, মিনহাজুল ইসলাম প্রমুখ।






