ছায়া জাতিসংঘ সম্মেলনে লিডিং ইউনিভার্সিটির ১১ পুরস্কার অর্জন
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৬, ৭:০২:০০ অপরাহ্ন
ইস্টার্ন বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৬-এ অংশ নিয়ে ১১টি পুরস্কার অর্জন করেছে লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (এলইউমুনা)। গত ৮ থেকে ১০ অক্টোবর তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলনের বিভিন্ন পরিষদে অংশ নিয়ে যুক্তি, কূটনৈতিক দক্ষতা, নেতৃত্ব ও পারফরম্যান্সের মাধ্যমে এ সাফল্য অর্জন করেন সংগঠনটির সদস্যরা।
সম্মেলনে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মাহিয়া জান্নাত সুন্না (দ্বিতীয় বিশেষ স্বীকৃতি, এনসিএসএ), জান্নাতুল ফেরদৌস সুমাইয়া (তৃতীয় বিশেষ স্বীকৃতি, এনসিএসএ), সাম্য সাতির কাব্য (সম্মানজনক স্বীকৃতি, ইউএনইপি), দেবজ্যোতি ভট্টাচার্য বিশাল (দ্বিতীয় সম্মানজনক স্বীকৃতি), প্রিয়াংশু দেব শুভদ্বীপ (চতুর্থ সম্মানজনক স্বীকৃতি, ডাইসেক), ফরিদ উদ্দিন (মৌখিক স্বীকৃতি, এনসিএসএ), মারিয়া আলপনা (মৌখিক স্বীকৃতি, ইউএনএইচআরসি), কানিজ ফাতেমা কেয়া (মৌখিক স্বীকৃতি, ইউএনইপি), পূজা বিশ্বাস (মৌখিক স্বীকৃতি, ইউএনএইচআরসি), ফারজানা ইয়াসমিন শুভা (মৌখিক স্বীকৃতি, ডাইসেক) এবং সওদা আহমেদ নানজীবা (মৌখিক স্বীকৃতি, আইপি)।
সম্মেলনের কার্যনির্বাহী পর্ষদেও দায়িত্ব পালন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিনিধিরা। সংগঠনটির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল আবেদিন আন্তর্জাতিক সংবাদমাধ্যম পরিষদের উপসম্পাদক, গবেষণা ও উন্নয়ন সম্পাদক ফাইজ মোহাম্মদ চৌধুরী জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদক এবং নিয়োগ ও সদস্য ধরে রাখাবিষয়ক সম্পাদক ফাহমিদা আতিয়া জাতীয় নিরাপত্তাবিষয়ক পরিষদের (এনসিএসএ) ক্যাবিনেট সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া প্রতিনিধি দলের সদস্য সাদমান সায়ান পরশ ও রুবাইয়া তাসমিন সম্মেলনের বিভিন্ন পরিষদে অংশ নিয়ে এলইউমুনার প্রতিনিধিত্ব করেন। প্রতিনিধি দলের দলনেতা ছিলেন দেবজ্যোতি ভট্টাচার্য বিশাল। দলের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালনের পাশাপাশি নিজেও পুরস্কার অর্জন করেন তিনি।
ইস্টার্ন বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনকে প্রথম জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৬ সফলভাবে আয়োজনের জন্য অভিনন্দন জানিয়েছে এলইউমুনা। জাতীয় পর্যায়ে এ সম্মেলনের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত ও সমৃদ্ধ হবে বলে আশাবাদ জানিয়েছে সংগঠনটি।
শিক্ষার্থীদের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দীন। তাঁদের মতে, এ সাফল্য বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম, নেতৃত্ব বিকাশ ও কূটনৈতিক চর্চায় শিক্ষার্থীদের অংশগ্রহণের ধারাবাহিক অগ্রযাত্রার উল্লেখযোগ্য দৃষ্টান্ত। বিজ্ঞপ্তি





