এসআরবির অভিযানে ধর্ষক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬, ৮:১৪:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫ বছরের নাতনিকে ধর্ষণের গেদু মিয়া (৫০) নামের এক বক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)। তিনি সরাইলের বেড়তলা এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে। বুধবার (১১ নভেম্বর) এসআরবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসআরবি জানায়, গত ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার ধর্মতলী এলাকা থেকে ভুক্তভোগী নাতনি তার নানা বাড়ি বেড়াতে যায়। পরদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা শরীরে আঘাত ও শারীরিক নির্যাতনের নানা চিহ্ন দেখতে পান। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগীর মায়ের ধারণা, গত ১৭ থেকে ১৮ অক্টোবরের মধ্যে শিশুটির নানা ও মামলার একমাত্র আসামি গেদু মিয়া তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে গেদু মিয়াকে গ্রেফতার করা হয়। এসআরবি-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





