জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

কর্মসংস্থানের অভাবে বাড়ছে শ্রমজীবী মানুষের ভিটেমাটি ছাড়ার প্রবণতা


প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৭:১৬:২৬ অপরাহ্ন

শাহ সুলতান আহমদ, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় স্থায়ী কর্মসংস্থানের অভাবে বেকার যুবক-যুবতীদের অনেকেই পেটের দায়ে পরিবার-পরিজন ও ভিটেমাটি ছেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাড়ি জমাচ্ছেন। কাজের সন্ধানে ছুটে চলা এসব মানুষের মধ্যে স্বামী পরিত্যক্তা, বিধবা, বিদেশফেরত ও স্বল্পশিক্ষিত বেকারদের সংখ্যাই বেশি।
উপজেলার বিভিন্ন গ্রাম ও পল্লী এলাকার শত শত নারী-পুরুষ জীবিকার তাগিদে ঢাকা, বরিশাল, কুয়াকাটা, নরসিংদী, মাধবপুরের অলিপুর, শায়েস্তাগঞ্জের অলিপুর প্রাণ কোম্পানি এবং স্থানীয় আউশকান্দির জেআইসি স্যুট গার্মেন্টসে কাজ করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এসব কর্মজীবী মানুষের বড় একটি অংশই অসহায় নারী ও বিদেশফেরত শ্রমিক।
স্বামী পরিত্যক্তা হাফসা বেগম এক সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন। স্বামী ছেড়ে যাওয়ার পর সংসার চালানোর কোনো উপায় না পেয়ে তিনি শায়েস্তাগঞ্জের অলিপুর প্রাণ কোম্পানিতে কাজ শুরু করেন। সেখানে মাসে বেতন পান সাড়ে আট হাজার টাকা।
কান্নাজড়িত কণ্ঠে হাফসা বলেন, ‘সাড়ে আট হাজার টাকা দিয়ে কী হয়? মাস শেষে হাতে আর টাকা থাকে না। ছেলের খাবার, বাবার বাড়িতে থাকার খরচ-সব মিলিয়ে মাস শেষে শূন্য হাতে ফিরতে হয়। তবুও কাজটা আছে, এটাই ভরসা।’ বিধবা আছমা দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে চরম বিপাকে পড়েছেন। স্বামীর মৃত্যুর পর সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে বাধ্য হয়ে তিনি ঢাকার গাজীপুরে একটি গার্মেন্টসে কাজ করছেন। আছমা বলেন, ‘আমার নুন আনতে পান্তা ফুরায়। তিন সন্তানকে নিয়ে গাজীপুরে মেসে থাকি। সকালে কাজে যাই, রাতে বাসায় ফিরি।’
বিদেশফেরত মো. আনহার মিয়া একসময় দুবাইয়ে কর্মরত ছিলেন। দেশে ফিরে আবারও বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু ভিসা জটিলতায় যেতে না পেরে স্থানীয় একটি গার্মেন্টসে মাসিক ১১ হাজার টাকা বেতনে নাইটগার্ডের চাকরি করছেন। তিনি বলেন, ‘বিদেশে ছিলাম, ভালোই ছিলাম। এখন ভিসা বন্ধ। বাড়িতে বসে থাকলে তো আর পেট চলবে না। তাই রাত জেগে গার্মেন্টস পাহারা দিই। ১১ হাজার টাকায় সংসার চলে না, তবুও করতে হচ্ছে।’
অন্যদিকে, এইচএসসি পাস মো. বদরুল আলম পাঁচ বছর ধরে চাকরির সন্ধান করেও কোনো স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেননি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বরিশালে শ্রমিকের কাজ করছেন। মাসে বেতন পান ১৫ হাজার টাকা। বদরুল বলেন, ‘ঘরভাড়া ও মেসের খরচ দিয়ে বাড়িতে মাত্র ছয় হাজার টাকা পাঠাতে পারি। এইচএসসি পাস করে শ্রমিকের কাজ করতে হবে, কোনোদিন ভাবিনি। কিন্তু বেকার বসে থাকার চেয়ে এটাই ভালো।’
স্থানীয় সচেতন মহলের মতে, নবীগঞ্জে পর্যাপ্ত শিল্পকারখানা ও স্থায়ী কর্মসংস্থানের সুযোগ না থাকায় জীবিকার সন্ধানে মানুষের এলাকা ছাড়ার প্রবণতা বাড়ছে। বিশেষ করে স্বামী পরিত্যক্তা, বিধবা ও বিদেশফেরত অসহায় মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন।
তাঁদের মতে, নবীগঞ্জে ছোট-বড় শিল্পকারখানা স্থাপন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা এবং সরকারি সহায়তা বাড়ানো গেলে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে অসহায় নারী-পুরুষকে জীবিকার তাগিদে পরিবার ছেড়ে দূর-দূরান্তে পাড়ি জমাতে হবে না।

শেষ পাতা এর আরও খবর
সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমস প্রতিযোগিতা শুরু

সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমস প্রতিযোগিতা শুরু

এসআরবির অভিযানে ধর্ষক গ্রেফতার

এসআরবির অভিযানে ধর্ষক গ্রেফতার

নগরীতে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার

নগরীতে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার

সর্বশেষ সংবাদ
অনলাইনে এনআইটিএ হিসাব খুলতে পারবেন প্রবাসীরা
অনলাইনে এনআইটিএ হিসাব খুলতে পারবেন প্রবাসীরা
জ্বালানি খাতের অগ্রাধিকার প্রকল্পেও ধীরগতি
জ্বালানি খাতের অগ্রাধিকার প্রকল্পেও ধীরগতি
বাংলাদেশ রুটে চলছে নিম্নমানের উড়োজাহাজ
বাংলাদেশ রুটে চলছে নিম্নমানের উড়োজাহাজ
নকল সাংবাদিকদের তালিকা করতে চায় সরকার
নকল সাংবাদিকদের তালিকা করতে চায় সরকার
নবীগঞ্জে ফিশারি ও পোল্ট্রি খামারে ঝুঁকছেন যুবকরা
নবীগঞ্জে ফিশারি ও পোল্ট্রি খামারে ঝুঁকছেন যুবকরা
ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে চেম্বার প্রশাসকের মতবিনিময়
ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে চেম্বার প্রশাসকের মতবিনিময়
কুলাউড়ায় মাদক-কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত
কুলাউড়ায় মাদক-কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত
কর্মসংস্থানের অভাবে বাড়ছে শ্রমজীবী মানুষের ভিটেমাটি ছাড়ার প্রবণতা
কর্মসংস্থানের অভাবে বাড়ছে শ্রমজীবী মানুষের ভিটেমাটি ছাড়ার প্রবণতা
সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমস প্রতিযোগিতা শুরু
সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমস প্রতিযোগিতা শুরু
মৌলভীবাজারে আ’লীগের ১৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
মৌলভীবাজারে আ’লীগের ১৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
গোয়াইনঘাটে রুস্তমপুর কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গোয়াইনঘাটে রুস্তমপুর কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন
গোলাপগঞ্জে হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে কর্মশালা
গোলাপগঞ্জে হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে কর্মশালা
ড্রেনের সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ করা হবে: সিসিক প্রশাসক
ড্রেনের সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ করা হবে: সিসিক প্রশাসক
ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি দলের লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন
ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি দলের লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top