জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে চেম্বার প্রশাসকের মতবিনিময়


প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৭:১৯:৫৭ অপরাহ্ন

সিলেটের ব্যবসা-বাণিজ্যে বিরাজমান সমস্যা চিহ্নিতকরণ ও তা নিরসনের লক্ষ্যে বিভিন্ন মার্কেট কমিটি ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট চেম্বার প্রশাসক ও গঠিত সহায়ক কমিটির সদস্যরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চেম্বারের কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ প্রায় তিন বছর ধরে সিলেট চেম্বার অব কমার্স অকার্যকর থাকায় ব্যবসায়ীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে ভ্যাট ও ট্যাক্সের ক্ষেত্রে ব্যবসায়ীদের ওপর চাপ বাড়ছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সংকটের কারণে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতিবছর ভ্যাট-ট্যাক্সের বোঝা বাড়াচ্ছে। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক বছর সময় লাগতে পারে। তাই এ সময়ে ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত করের চাপ সৃষ্টি না করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনার জন্য চেম্বার প্রশাসকের প্রতি আহ্বান জানান তাঁরা।
ব্যবসায়ী নেতারা আরও বলেন, শাহি ঈদগাহ মাঠে চলমান বাণিজ্যমেলার সময় বাড়ানোর চেষ্টা করছেন আয়োজকরা। এতে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ, সন্ধ্যা ৮টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করতে হলেও মেলা চলছে গভীর রাত পর্যন্ত। একদিকে মেলার কারণে ব্যবসায়ীরা ক্রেতা হারাচ্ছেন, অন্যদিকে পিক আওয়ারে তাঁদের দোকানপাট বন্ধ করতে হচ্ছে। ভ্যাট আদায় ও বিভিন্ন অভিযানের ক্ষেত্রে ব্যবসায়ীদের ওপর চাপ থাকলেও মেলার বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর নীরব ভূমিকা তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে। ১৫ নভেম্বরের পর মেলার সময় আর না বাড়ানোর দাবি জানান তাঁরা।
সভায় ব্যবসায়ীরা সিলেট চেম্বারকে কার্যকর করা এবং দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে আগামী জুনের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানান। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখতে দোকানপাট খোলা রাখার সময় বৃদ্ধি, ফুটপাত হকারমুক্ত করা, হকারদের স্থায়ী পুনর্বাসন, আমদানি-রপ্তানিকারকদের ভারতীয় মাল্টিপল ভিসা প্রাপ্তি সহজ করা, ইটভাটার পরিবেশগত ছাড়পত্র পেতে বিদ্যমান বাধা দূর করা, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে পণ্য আমদানি বন্ধ এবং মোবাইল কোর্টসহ বিভিন্ন অভিযানে চেম্বারের প্রতিনিধিদের সম্পৃক্ত করার দাবি তুলে ধরেন তাঁরা।
ব্যবসায়ীদের বক্তব্যের জবাবে সিলেট চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী বলেন, সিলেট চেম্বারের আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্যে ভোটারদের কাগজপত্র যাচাই-বাছাই চলছে। চলতি অর্থবছরের মধ্যেই, অর্থাৎ আগামী জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তাঁরা আশাবাদী।
তিনি আরও বলেন, সিলেট চেম্বার অব কমার্স সবসময় ব্যবসায়ীদের পাশে রয়েছে। ভ্যাট-ট্যাক্সের বোঝা না বাড়ানো, ফুটপাত হকারমুক্ত করা, দোকানপাট খোলা রাখার সময় বৃদ্ধি এবং ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ করাসহ বিভিন্ন বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগগুলোর পক্ষ থেকে দেওয়া হয়েছে। শাহি ঈদগাহ মাঠে চলমান বাণিজ্যমেলা নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করাসহ ব্যবসায়ীদের উত্থাপিত অন্যান্য দাবি ও প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলেও আশ্বস্ত করেন চেম্বার প্রশাসক।
সভায় বক্তব্য দেন সিলেট চেম্বারের সহায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সদস্য ও সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী, সদস্য ও সাবেক সিনিয়র সহসভাপতি মো. সায়েম আহমদ, সদস্য ও সাবেক পরিচালক মো. বশিরুল হক, সদস্য শহীদ আহমদ চৌধুরী, সাবেক সিনিয়র সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সাবেক সহসভাপতি মো. আতিক হোসেন, সাবেক পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী, চেম্বারের সদস্য ও ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন, মো. আতিকুর রহমান, নিয়াজ মো. আজিজুল করিম, মোহাম্মদ আলী আকিক, ডা. আহমদ নাফী, ডা. নুরুল হাসান সিদ্দিকী, খালেদ আহমদ, মাছুম ইফতেখার রাসুল শিহাব, আব্দুল আহাদ, মো. আতাউর রহমান, মুনিম মল্লিক মুন্না, আব্দুস সালাম খান, কাউছার আহমদ, জাকারিয়া আহমদ, সালাউদ্দিন চৌধুরী, যুবায়ের আহমদ চৌধুরী, দেওয়ান রুশো চৌধুরী, হোসেন আহমদ, সৈয়দ জাহিদ উদ্দিন, মো. শফিকুল ইসলাম শফি, হুমায়ুন কবির লিটন, মো. আনোয়ার হোসেন, মো. শাহজাহান আহমদ, মো. নাহিদুর রহমান, আব্দুর রহিম, মো. লুৎফুর রহমান, জামিল আহমদ চৌধুরী, মো. আনোয়ার হোসেন (যুবায়ের), মো. মনজুর আহমদ ও মো. আব্দুর রউফ প্রমুখ। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
গোয়াইনঘাটে রুস্তমপুর কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোয়াইনঘাটে রুস্তমপুর কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন

হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন

গোলাপগঞ্জে হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে কর্মশালা

গোলাপগঞ্জে হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে কর্মশালা

সর্বশেষ সংবাদ
ঊর্ধ্বমুখী আমদানি ব্যয়
ঊর্ধ্বমুখী আমদানি ব্যয়
ডায়াবেটিস আক্রান্তে বিশ্বে অষ্টম বাংলাদেশ
ডায়াবেটিস আক্রান্তে বিশ্বে অষ্টম বাংলাদেশ
অনলাইনে এনআইটিএ হিসাব খুলতে পারবেন প্রবাসীরা
অনলাইনে এনআইটিএ হিসাব খুলতে পারবেন প্রবাসীরা
জ্বালানি খাতের অগ্রাধিকার প্রকল্পেও ধীরগতি
জ্বালানি খাতের অগ্রাধিকার প্রকল্পেও ধীরগতি
বাংলাদেশ রুটে চলছে নিম্নমানের উড়োজাহাজ
বাংলাদেশ রুটে চলছে নিম্নমানের উড়োজাহাজ
নকল সাংবাদিকদের তালিকা করতে চায় সরকার
নকল সাংবাদিকদের তালিকা করতে চায় সরকার
নবীগঞ্জে ফিশারি ও পোল্ট্রি খামারে ঝুঁকছেন যুবকরা
নবীগঞ্জে ফিশারি ও পোল্ট্রি খামারে ঝুঁকছেন যুবকরা
ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে চেম্বার প্রশাসকের মতবিনিময়
ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে চেম্বার প্রশাসকের মতবিনিময়
কুলাউড়ায় মাদক-কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত
কুলাউড়ায় মাদক-কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত
কর্মসংস্থানের অভাবে বাড়ছে শ্রমজীবী মানুষের ভিটেমাটি ছাড়ার প্রবণতা
কর্মসংস্থানের অভাবে বাড়ছে শ্রমজীবী মানুষের ভিটেমাটি ছাড়ার প্রবণতা
সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমস প্রতিযোগিতা শুরু
সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমস প্রতিযোগিতা শুরু
মৌলভীবাজারে আ’লীগের ১৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
মৌলভীবাজারে আ’লীগের ১৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
গোয়াইনঘাটে রুস্তমপুর কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গোয়াইনঘাটে রুস্তমপুর কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন
গোলাপগঞ্জে হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে কর্মশালা
গোলাপগঞ্জে হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে কর্মশালা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top