গোয়াইনঘাটে রুস্তমপুর কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৬:৩২:২৮ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে রুস্তমপুর কলেজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।
বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরী।
উদ্বোধনের পর ব্যানার-ফেস্টুনে সজ্জিত একটি বর্ণাঢ্য র্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং ইংরেজি বিষয়ের প্রভাষক মো. লুৎফুর রহমানের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবু সাঈদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক ও কলেজের আজীবন দাতা সদস্য মো. জসিম উদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব এবং কলেজের প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল আহমদ শেরগুল।
এছাড়া উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহসভাপতি ওসমান গনি মেম্বার, রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, সমাজসেবক হেলাল আহমদ ও কামাল আহমদ, শিক্ষক আব্দুল মালিক, শফিকুর রহমান, আব্দুল কাদির সুমন, আলিম উদ্দিন দুরজয় ও বদরুজ্জামান, রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের সভাপতি আব্দুল কাদির ও সদস্য জাহাঙ্গীর আলম।
এ সময় কলেজের প্রভাষক মো. সামছুজ্জামান, শাহা আলম খান, ইমরান আহমদ, মশিউর রহমান, জান্নাতুল ফেরদৌস রুমা, মোমেনা খন্দকার, আব্দুস সামাদ, নজরুল ইসলামসহ গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি




