জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মৌলভীবাজারে আ’লীগের ১৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৭:১০:৩৪ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, মিছিল ও হামলার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এসব মামলায় এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা মিলিয়ে প্রায় ১৮৫ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এসব মামলায় মাত্র একজনকে আটক করেছে পুলিশ। সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি সারা দেশের মতো মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, মিছিল ও হামলার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়।
রাজনগর উপজেলার চাটুরা এলাকায় উদনা ব্রিজের সামনে এবং একই এলাকার নন্দীউরা এলাকায় সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় স্থানীয় ছাত্রদল নেতা জামাল উদ্দিন বাদী হয়ে মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও প্রায় ৮০ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিরা হলেন, মিলন বখত, হানেক আহমদ, আতাউর রহমান, ময়নুল ইসলাম খান, সালিক আহমেদ, আফিকুল ইসলাম জুয়েল, মবিন খান, মো. শাফি, মিনহাজ মিয়া, রাসেল মিয়া, আলমগীর কবীর, সামছুল ইসলাম শফি, হাসান আহমদ, ফকরিছ মিয়া, অনির্বাণ অভি, সোহেল খান ও ইজাজুর রহমান তকিয়ান।
অন্যদিকে, শ্রীমঙ্গল উপজেলায় ঢাকা থেকে বেড়াতে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার ঘটনায় পৃথক একটি মামলা হয়েছে। উপজেলার বালিশিরা রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলায় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করা হয়েছে।
এছাড়া শ্রীমঙ্গলে হবিগঞ্জের বিসিক শিল্পনগরীর সামনে সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে অজ্ঞাতনামা প্রায় ৮০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। ঘটনাগুলো নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, এসব ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আসামিদের আটকের চেষ্টা চলছে। অন্যদিকে, রাজনগর থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা আমির হোসেন আমু বলেন, সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
ডায়াবেটিস আক্রান্তে বিশ্বে অষ্টম বাংলাদেশ

ডায়াবেটিস আক্রান্তে বিশ্বে অষ্টম বাংলাদেশ

ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি দলের লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন

ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি দলের লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন

যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সভা ও নির্বাচন

যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সভা ও নির্বাচন

সর্বশেষ সংবাদ
ডায়াবেটিস আক্রান্তে বিশ্বে অষ্টম বাংলাদেশ
ডায়াবেটিস আক্রান্তে বিশ্বে অষ্টম বাংলাদেশ
অনলাইনে এনআইটিএ হিসাব খুলতে পারবেন প্রবাসীরা
অনলাইনে এনআইটিএ হিসাব খুলতে পারবেন প্রবাসীরা
জ্বালানি খাতের অগ্রাধিকার প্রকল্পেও ধীরগতি
জ্বালানি খাতের অগ্রাধিকার প্রকল্পেও ধীরগতি
বাংলাদেশ রুটে চলছে নিম্নমানের উড়োজাহাজ
বাংলাদেশ রুটে চলছে নিম্নমানের উড়োজাহাজ
নকল সাংবাদিকদের তালিকা করতে চায় সরকার
নকল সাংবাদিকদের তালিকা করতে চায় সরকার
নবীগঞ্জে ফিশারি ও পোল্ট্রি খামারে ঝুঁকছেন যুবকরা
নবীগঞ্জে ফিশারি ও পোল্ট্রি খামারে ঝুঁকছেন যুবকরা
ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে চেম্বার প্রশাসকের মতবিনিময়
ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে চেম্বার প্রশাসকের মতবিনিময়
কুলাউড়ায় মাদক-কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত
কুলাউড়ায় মাদক-কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত
কর্মসংস্থানের অভাবে বাড়ছে শ্রমজীবী মানুষের ভিটেমাটি ছাড়ার প্রবণতা
কর্মসংস্থানের অভাবে বাড়ছে শ্রমজীবী মানুষের ভিটেমাটি ছাড়ার প্রবণতা
সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমস প্রতিযোগিতা শুরু
সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমস প্রতিযোগিতা শুরু
মৌলভীবাজারে আ’লীগের ১৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
মৌলভীবাজারে আ’লীগের ১৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
গোয়াইনঘাটে রুস্তমপুর কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গোয়াইনঘাটে রুস্তমপুর কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন
গোলাপগঞ্জে হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে কর্মশালা
গোলাপগঞ্জে হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে কর্মশালা
ড্রেনের সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ করা হবে: সিসিক প্রশাসক
ড্রেনের সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ করা হবে: সিসিক প্রশাসক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top