যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সভা ও নির্বাচন
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৬:১৫:৫৭ অপরাহ্ন

উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) পূর্ব লন্ডনের গ্র্যান্ড রসই রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সংগঠনের সদস্য ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
সংগঠনের সভাপতি ড. শাহনুর খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিল্লুর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সহসভাপতি আনোয়ার আলী। পরে সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা এবং আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী মজনু।
সভা শেষে দ্বিতীয় পর্বে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রফেসর শাহগীর বখত ফারুক, বশির আহমেদ বি.ই.এম. ও মোহাম্মদ মুজিবুর রহমান।
নির্বাচনে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সভাপতি, দেলোয়ার হোসেন সহসভাপতি, মোহাম্মদ আমিনুল হক সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ আলী মজনু কোষাধ্যক্ষ নির্বাচিত হন। তাঁদের নেতৃত্বে ৫৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরবর্তী অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লিডার হেলাল আব্বাস, ক্যামডেন কাউন্সিলের সাবেক মেয়র সামান্থা ইসলাম, বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক তোফাজ্জল মিয়া, সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ, শামসুল ইসলাম সেলিম, হারুন মিয়া সিআইপি, সহসভাপতি গাজীউর রহমান গাজী, মো. দেলোয়ার হোসেন, ময়নুল হক, তারাউল ইসলাম, ড. রোয়াব উদ্দিন, সাবেক কাউন্সিলর আব্দুর রকিব, ফিরুজুল হক, সেলিম সর্দার, শাহরিয়ার আহমেদ সুমন, মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও ড. রেজাউল হায়দার রাজুসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর ঐতিহ্যবাহী এ সংগঠনের রয়েছে দীর্ঘ পথচলা ও গৌরবময় ইতিহাস। প্রবাসে সিলেটবাসীর ঐক্য, সম্প্রীতি ও কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাঁরা নবনির্বাচিত নেতৃত্বকে সংগঠনের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে আরও গতিশীল, সুসংগঠিত ও জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাঁদের প্রতিক্রিয়ায় বলেন, ১৯৪৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত বৃহত্তর সিলেটবাসীর এই ঐতিহ্যবাহী সংগঠনের ইতিহাস, ঐতিহ্য ও মর্যাদা প্রবাসের মাটিতে আরও সমুন্নত রাখা তাঁদের অন্যতম অঙ্গীকার। বৃহত্তর সিলেটবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি আন্তরিক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশে সংগঠনের কার্যক্রম পরিচালনায় তাঁরা কাজ করবেন। বিজ্ঞপ্তি





