জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. হবিগঞ্জ

নবীগঞ্জে ফিশারি ও পোল্ট্রি খামারে ঝুঁকছেন যুবকরা


প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৭:২২:১০ অপরাহ্ন

নবীগঞ্জ প্রতিনিধি : চাকরির পেছনে ছুটে ঢাকা-সিলেটে পাড়ি দেওয়া কিংবা বিদেশ যাওয়ার জন্য দালালের দ্বারে দ্বারে ঘোরা নয়, বরং গ্রামে বসেই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার অনেক বেকার যুবক। মাছ চাষ ও পোল্ট্রি খামার গড়ে তুলে বদলে ফেলছেন নিজেদের ভাগ্য। তাঁদের দেখাদেখি এ পেশায় যুক্ত হচ্ছেন বিদেশফেরত, স্বল্পশিক্ষিত বেকার যুবক এমনকি নারীরাও। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, একসময় অব্যবহৃত পড়ে থাকা পুকুর-ডোবায় গড়ে উঠছে মাছের খামার। বাড়ির পাশের খালি জায়গায় নির্মাণ করা হচ্ছে মুরগির খামার। কেউ এককভাবে, আবার কেউ কয়েকজন মিলে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছেন। পাশাপাশি ব্রয়লার, লেয়ার ও দেশি মুরগির খামার গড়ে তুলছেন অনেকে।

আগে যারা দিনমজুরি কিংবা অন্যের জমিতে কাজ করে সংসার চালাতেন, তাঁদের অনেকেই এখন নিজের পুকুরে রুই, কাতলা, পাবদা, পাঙ্গাস, তেলাপিয়া ও কার্পজাতীয় মাছ চাষ করছেন। স্থানীয়দের মতে, খাল-বিল থেকে দেশি মাছের প্রাপ্যতা কমে যাওয়া, বাজারে মাছের চাহিদা বৃদ্ধি এবং মুরগির মাংস ও ডিমের সারা বছরের চাহিদা এ পেশার প্রতি আগ্রহ বাড়িয়েছে। পাশাপাশি বিদেশ যাওয়ার ব্যয় ও জটিলতা বেড়ে যাওয়ায় অনেকেই গ্রামে থেকেই আয়ের পথ খুঁজছেন।

উপজেলার বেগমপুর গ্রামের ফিশারি মালিক শেখ আবুল মিয়া বলেন, ‘আগে ঢাকায় গার্মেন্টসে কাজ করতাম। ১২ হাজার টাকা বেতন পেতাম, যার অর্ধেকই চলে যেত থাকা-খাওয়ায়। এখন বাড়ির পুকুরে মাছ চাষ করি। নিজের বাড়িতে থাকি, নিজের কাজ করি। মাছ বিক্রি করে মাসে আগের চেয়ে ভালোই আয় হয়। পোল্ট্রি খামারি দুলাল খান বলেন, ‘প্রথমে ৫০০ মুরগি দিয়ে খামার শুরু করেছিলাম। এখন খামারে দুই হাজার মুরগি রয়েছে। ডিম ও মাংসÑদুই খাত থেকেই আয় হচ্ছে। পাশাপাশি দুজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে।’

স্থানীয়ভাবে অনেক বেকার যুবক দলবদ্ধভাবে ফিশারি গড়ে তুলছেন। কেউ এককভাবে, আবার কেউ তিন-চারজন মিলে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছেন। অনেক নারীও বাড়িতে মুরগির খামার করে পরিবারের আয়ে অবদান রাখছেন। তবে সম্ভাবনাময় এ খাতে নানা প্রতিবন্ধকতাও রয়েছে। খামারিদের অভিযোগ, মাছের খাবার ও মুরগির ফিডের দাম বেশি। মুরগির রোগবালাই দেখা দিলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হয়। অন্যদিকে মাছ চাষে পানির সংকট, বিদ্যুৎ সমস্যা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে ন্যায্য দাম পাওয়া কঠিন হয়ে পড়ে।

খামারিদের দাবি, সরকারি উদ্যোগে স্বল্প সুদে ঋণ, আধুনিক প্রশিক্ষণ এবং নিয়মিত পশু চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে নবীগঞ্জে মাছ চাষ ও পোল্ট্রি শিল্পের আরও সম্প্রসারণ ঘটবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বেকারত্ব কমিয়ে আনা সম্ভব হবে। স্থানীয় সচেতন মহলের মতে, পরিকল্পিত উদ্যোগ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে নবীগঞ্জের মাছ চাষ ও পোল্ট্রি খাত অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার খুলতে পারে। এতে একদিকে যেমন স্থানীয় চাহিদা পূরণ হবে, অন্যদিকে গ্রামে বসেই স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন অসংখ্য বেকার যুবক-যুবতী।

হবিগঞ্জ এর আরও খবর
মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির

মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির

নবীগঞ্জে ফ্রিল্যান্সিং করে আয় হাজারো তরুণ-তরুণীর

নবীগঞ্জে ফ্রিল্যান্সিং করে আয় হাজারো তরুণ-তরুণীর

শহর থেকে গ্রাম সর্বত্র মাদকের বিস্তার

শহর থেকে গ্রাম সর্বত্র মাদকের বিস্তার

সর্বশেষ সংবাদ
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ
বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৬
সীমান্তে ৪৮ বিজিবির ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
তামাবিল সড়কে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
তামাবিল সড়কে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির
মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির
দক্ষিণ সুরমায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দক্ষিণ সুরমায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটে শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকায় আটক
সিলেটে শিশু ধর্ষণ মামলার আসামী ঢাকায় আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top