জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বাংলাদেশিসহ ২০ হাজার দক্ষ লোক নেবে অস্ট্রেলিয়া


প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬, ৭:১৯:৪০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : শ্রমবাজারে দক্ষ কর্মীর চাহিদা পূরণে স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসার (সাবক্লাস ১৮৯) আওতায় ২০ হাজার দক্ষ অভিবাসনপ্রত্যাশীকে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে এক দফায় এই বিশাল সুযোগ প্রদান করা হচ্ছে। এই কর্মসূচির ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ পেশাজীবীদের জন্য অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস ও কাজের পথ সুগম হয়েছে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৬-২৭ কর্মসূচি বছরের প্রথম স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা (সাবক্লাস ১৮৯) আমন্ত্রণ রাউন্ড অনুষ্ঠিত করেছে ১৫ অক্টোবর। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে কোনো আমন্ত্রণ না দেওয়ার পর এটি এই বছরের প্রথম রাউন্ড। কয়েকটি অভিবাসন আইন সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এই রাউন্ডে প্রায় ২০ হাজার দক্ষ অভিবাসনপ্রত্যাশীকে ভিসার জন্য আবেদনের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিভাগ এখনো আমন্ত্রণের সরকারি সংখ্যা প্রকাশ করেনি, তাই সংখ্যাটি চূড়ান্তভাবে নিশ্চিত নয়।
সাবক্লাস ১৮৯ একটি পয়েন্টভিত্তিক স্থায়ী অভিবাসন ভিসা। এতে অস্ট্রেলিয়ায় কোনো নিয়োগকর্তার স্পনসরশিপ বা রাজ্য সরকারের মনোনয়ন লাগে না। ভিসা পাওয়ার পর অভিবাসীরা দেশটির যে কোনো স্থানে বসবাস ও কাজ করতে পারেন। আবেদনকারীর জাতীয়তার চেয়ে পেশাগত যোগ্যতা, দক্ষতা, বয়স ও ইংরেজি ভাষায় পারদর্শিতার মতো বিষয়গুলোই এখানে বেশি গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তিবিদ, শিক্ষক ও কৃষিবিজ্ঞানীরা আবেদন করতে পারবেন। তবে পেশাটি অস্ট্রেলিয়ার নির্ধারিত দক্ষ পেশাতালিকায় থাকতে হবে এবং প্রয়োজনীয় স্কিলস অ্যাসেসমেন্ট থাকতে হবে। সাধারণত আমন্ত্রণ পাওয়ার সময় আবেদনকারীর বয়স ৪৫ বছরের কম হতে হয়। আইনগতভাবে ন্যূনতম ৬৫ পয়েন্ট প্রয়োজন হলেও কেবল এই পয়েন্ট থাকলেই আমন্ত্রণ নিশ্চিত হয় না। প্রতিযোগিতার কারণে পেশাভেদে কাট-অফ স্কোর ৬৫ থেকে ১০০ পয়েন্ট পর্যন্ত হতে পারে।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এবারের রাউন্ডে নির্মাণ খাতের পেশাগুলো ৬৫ পয়েন্টে আমন্ত্রণ পেয়েছে। স্বাস্থ্যসেবার পেশাগুলোতে সাধারণত ৭০ থেকে ৮০ পয়েন্ট এবং কিছু প্রকৌশল পেশায় ৮৫ থেকে ১০০ পয়েন্ট লেগেছে। স্বাস্থ্যসেবা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, নির্মাণ ও কৃষি খাতের পেশাজীবীরা আমন্ত্রণ পেয়েছেন বলে জানা গেছে। ২০২৬-২৭ কর্মসূচি বছরে সাবক্লাস ১৮৯-এর জন্য ২০ হাজার আসন বরাদ্দ রয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। আমন্ত্রণ মানে ভিসা মঞ্জুর নয়।
আমন্ত্রণ পাওয়া প্রার্থীদের ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে। সাধারণত দেশটির সংশ্লিষ্ট বিভাগ এই সময় বাড়ায় না। আবেদনকারীদের স্বাস্থ্য, চারিত্রিক যোগ্যতাসহ অন্যান্য অভিবাসন শর্তও পূরণ করতে হবে। বাংলাদেশি পেশাজীবীদের জন্য এটি সম্ভাবনাময় সুযোগ হলেও আবেদনের আগে নিজ নিজ পেশার যোগ্যতা, পয়েন্ট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ আজ

‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ আজ

সামান্য জ্বর, অতঃপর দুঃস্বপ্ন

সামান্য জ্বর, অতঃপর দুঃস্বপ্ন

ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী

মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ সংবাদ
‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ আজ
‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ আজ
সামান্য জ্বর, অতঃপর দুঃস্বপ্ন
সামান্য জ্বর, অতঃপর দুঃস্বপ্ন
ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা
ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ
বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৬
সীমান্তে ৪৮ বিজিবির ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
তামাবিল সড়কে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
তামাবিল সড়কে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top