গোলাপগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৮:১৪:৫০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নাঈম আহমদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কের নালিউড়ি পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ ফতেহখানি গ্রামের আলী হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম ঢাকায় কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। মঙ্গলবার সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে নালিউড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়। এঘটনায় অটোরিকশার চালকসহ আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
এর সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. ছবেদ আলী জানান, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে নিহতের দাফনকার্য্য শেষ হয়েছে।





