বিশ্বম্ভরপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৯:০১:০৪ অপরাহ্ন

বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা সদর পয়েন্টে বিশ্বম্ভরপুর উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঔষধ ব্যবসায়ী তথা ফার্মাসিস্টদের স্বার্থ রক্ষা এবং ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সম্পৃক্ততা বজায় রাখা জরুরি। এ বিষয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নেওয়া সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন বিশ্বম্ভরপুর উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি পীযূষ দেবনাথ, সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ, আঁচল ফার্মেসির স্বত্বাধিকারী এবাদুর রহমান, জনপ্রিয় ফার্মেসির স্বত্বাধিকারী আব্দুল মান্নান, সিটি ফার্মেসির স্বত্বাধিকারী নেহার দেবনাথ, মোল্লা মেডিকেল হলের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম ও আনিকা ফার্মেসির স্বত্বাধিকারী আব্দুল আজিজ প্রমুখ। বিজ্ঞপ্তি




