জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সপ্তডিঙা

কথাশিল্পী আবদুল হাই মিনার কেমুসাস সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত


প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৯:০২:৫০ অপরাহ্ন

কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কথাশিল্পী ও কিশোর সাহিত্যিক আবদুল হাই মিনারকে ‘কেমুসাস সাহিত্য পুরস্কার-২০২৬’-এর জন্য মনোনীত করা হয়েছে।

নব্বই বছরের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) কার্যকরী কমিটির এক সভায় তাঁর নাম প্রস্তাব করা হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

আবদুল হাই মিনার সত্তরের দশক থেকে লেখালেখি শুরু করেন। তাঁর সাহিত্যজগতে প্রবেশের ক্ষেত্রে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর গল্প-উপন্যাসের বেশিরভাগই কল্পবিজ্ঞান, থ্রিলার, চিলার, আদিভৌতিক, অতিপ্রাকৃতিক ও সামাজিক বিষয়ভিত্তিক। এ পর্যন্ত তাঁর ১৩টিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে—‘কুটি কবিরাজ সমগ্র’, ‘কোন বাতাসের গান’, ‘জলদেবতা’, ‘নীল দরজার রহস্য’, ‘ফতেহগড়ের তান্ত্রিক’, ‘খুকু তোমার বসত’, ‘রুকারী দ্বীপের রহস্য’ ও ‘জামশেদ মুস্তফির হাড়’।

চা-বাগানকে উপজীব্য করে লেখা তাঁর ‘কোন বাতাসের গান’ উপমহাদেশের প্রথম পূর্ণাঙ্গ কিশোর উপন্যাস হিসেবে পরিচিত। ‘কুটি কবিরাজ’ তাঁর সৃষ্ট একটি জনপ্রিয় মৌলিক চরিত্র, যা পাঠকমহলে বিশেষ পরিচিতি পেয়েছে। সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ ইতিপূর্বে তিনি ‘শেকড়ের সন্ধানে সাহিত্য পুরস্কার’ ও ‘রাগিব-রাবেয়া সাহিত্য পুরস্কার’ লাভ করেন।

১৯৬০ সালে সিলেটের প্রাচীনতম মালনীছড়া চা-বাগানের সবুজ-শ্যামল পরিবেশে জন্মগ্রহণ করেন আবদুল হাই মিনার। তাঁর পিতা মোহাম্মদ আব্দুন নূর এবং মাতা সাইফা খাতুন। তাঁর সহধর্মিণী আবেদা হক। দুই মেয়ে বিদৌরা ও বিয়াসকে নিয়ে তাঁর সংসার। তাঁর পৈতৃক নিবাস সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বরায়া দক্ষিণভাগের টিলাবাড়িতে।

তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৬ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন। চিকিৎসা-শিক্ষাবিদ হিসেবে কর্মজীবনের দীর্ঘ সময় ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৬ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। বিজ্ঞপ্তি

সপ্তডিঙা এর আরও খবর
‘সিলটি উজাগিরিতা’ বইয়ের মোড়ক উন্মোচন

‘সিলটি উজাগিরিতা’ বইয়ের মোড়ক উন্মোচন

নজরুল ও ফররুখ স্মরণে সৃজন সাহিত্য সংঘের আলোচনা সভা

নজরুল ও ফররুখ স্মরণে সৃজন সাহিত্য সংঘের আলোচনা সভা

উস্তাদ রশিদ খান আর নেই

উস্তাদ রশিদ খান আর নেই

সর্বশেষ সংবাদ
রহমানীয়া ফাউন্ডেশনের রিকশা বিতরণ
রহমানীয়া ফাউন্ডেশনের রিকশা বিতরণ
জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন
জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন
ইসলামী আন্দোলনের নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠান
ইসলামী আন্দোলনের নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠান
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য হতে হবে বৈষম্যহীন : সিলেটে জমিয়ত মহাসচিব
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য হতে হবে বৈষম্যহীন : সিলেটে জমিয়ত মহাসচিব
শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ
শাহজালাল সারকারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন, উৎপাদন বন্ধ
কথাশিল্পী আবদুল হাই মিনার কেমুসাস সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত
কথাশিল্পী আবদুল হাই মিনার কেমুসাস সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত
বিশ্বম্ভরপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন
বিশ্বম্ভরপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন
জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল
জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল
হোটেল-রেস্তোরাঁয় কম মজুরিতে চাকরি নবীগঞ্জে বাড়ছে শিশুশ্রম
হোটেল-রেস্তোরাঁয় কম মজুরিতে চাকরি নবীগঞ্জে বাড়ছে শিশুশ্রম
রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, ৫ অভিযুক্ত কারাগারে
রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, ৫ অভিযুক্ত কারাগারে
মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
বড়লেখায় শ্বশুরালয়ে ডেকে নিয়ে যুবককে হত্যা চেষ্টা
বড়লেখায় শ্বশুরালয়ে ডেকে নিয়ে যুবককে হত্যা চেষ্টা
সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১১৩৬
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১১৩৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৮
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top