মৌলভীবাজারে ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৭:০৪:০২ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কাওসার তরফদার (২৮) ও মো. ওয়াদুদ আলী ওরফে মো. আজাদ আলী (৪৬)। শুক্রবার রাতে অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কাওসার তরফদার মৌলভীবাজার সদর উপজেলার ৫ নম্বর আখাইলকুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের পালপুর গ্রামের মুকিত তরফদারের ছেলে।
অপর গ্রেফতারকৃত মো. ওয়াদুদ আলী ওরফে মো. আজাদ আলী ১ নম্বর খলিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। তিনি সদর উপজেলার শেরপুর এলাকার ব্রাহ্মণগ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা রাজনৈতিক মামলার আসামি। ওই মামলায় তাঁদের গ্রেফতার দেখানো হয়েছে।




