বড়লেখায় নাশকতার প্রতিবাদে বিএনপির মশাল মিছিল
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৭:১৫:৫৩ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর আহ্বানে বৃহস্পতিবার রাতে দেশব্যাপি আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকান্ডের প্রতিবাদে বিএনপি ও সহযোগি সংগঠন পৌরশহরে শান্তি সমাবেশ ও মশাল মিছিল করেছে।
মশাল মিছিলটি বড়লেখা শহীদ মিনার থেকে শুরু হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সমাবেশ করেছে।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সদস্য মুজিব রাজা চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোরুল ইসলাম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ লালন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি হাজী আব্দুল বাসিত সেলিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, সাবেক ছাত্রদল নেতা ও মহিলা এমপির ব্যক্তিগত সহকারি দেওয়ান ওসামা চৌধুরী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম প্রমুখ।




