জুড়ীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৬:৩৩:৩৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: জুড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন শনিবার রাতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুস্তাকিম হোসেন বাবুল, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম, সাগরনাল ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত, ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিম, বিএনপি নেতা শরফ উদ্দিন, সিরাজুল ইসলাম, যুবদল নেতা গফুর মারুফ, ফয়সল আহমদ, তোফায়েল আহমেদ, শামিম আহমদ প্রমুখ।




