জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

অরক্ষিত হাজার কোটি টাকার সম্পদ ছাতক-ভোলাগঞ্জ বন্ধ রোপওয়ে, পর্যটন শিল্পে রুপান্তরের দাবী


প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৬, ৬:৪১:৩৪ অপরাহ্ন

শাহ মো. আখতারুজ্জামান, ছাতক : বাংলাদেশ রেলওয়ের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে (রজ্জুপথ) দীর্ঘ প্রায় ১১ বছর ধরে বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতায় দেশের একমাত্র এ রজ্জুপথ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে হাজার কোটি টাকার সরকারি সম্পদ। চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ ও লোহালক্কড়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোপওয়েটি চালুর জন্য সম্প্রতি একটি প্রতিষ্ঠান লিজ নেওয়ার লিখিত প্রস্তাব দিলেও এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এ রোপওয়ের প্রয়োজনীয় সংস্কার করে ক্যাবল কার চালুর দাবি দীর্ঘদিনের। এটি পর্যটনশিল্পে রূপান্তর করা হলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে পারবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
খোঁজ নিয়ে জানা গেছে, বছরের পর বছর রোপওয়েটি বন্ধ থাকায় কয়েক কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষের নজরদারির অভাবে রজ্জুপথের কোটি কোটি টাকার সরকারি সম্পদ অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। রোপওয়ের ট্রাসেলের সাপোর্ট অ্যাঙ্গেলসহ বিভিন্ন যন্ত্রাংশ ও লৌহজাত সামগ্রী নিয়মিত চুরি হচ্ছে। প্রয়োজনীয় সরঞ্জাম, যথাযথ তদারকি ও জনবলসংকটে প্রতিষ্ঠানটি পরিত্যক্ত হওয়ার পথে। সরকারি এ প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত সম্ভাবনাময় রাজস্ব খাত থেকেও আয় বন্ধ রয়েছে। রোপওয়ে বন্ধ থাকলেও এখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ প্রতি মাসে প্রায় অর্ধকোটি টাকা পরিশোধ করতে হচ্ছে বলে জানা গেছে।
বিগত কয়েক বছর ধরে রোপওয়ে চালু না হওয়ায় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে হতাশা বিরাজ করছে। অভিযোগ রয়েছে, রোপওয়ের সংরক্ষিত এলাকায় একটি প্রভাবশালী চক্রের সহায়তায় বোমা মেশিন ব্যবহার করে মাটি খুঁড়ে কোটি কোটি টাকার বালু-পাথর লুটপাট করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, শিল্পনগরী হিসেবে পরিচিত ছাতকের নিজস্ব পাথর কোয়ারি থেকে ভোলাগঞ্জ পাথর পরিবহনের জন্য তৎকালীন রেল বিভাগ আধুনিক প্রযুক্তিসম্পন্ন ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে নির্মাণের উদ্যোগ নেয়। ১৯৬৪ সালে নির্মাণকাজ শুরু হয়ে ১৯৭০ সালে শেষ হয়। রোপওয়েটির দৈর্ঘ্য ১৮ দশমিক ৫০ কিলোমিটার। বাংলাবাজার থেকে অ্যাঙ্গেল স্টেশন-১ পর্যন্ত ৩ দশমিক ২২ কিলোমিটার, অ্যাঙ্গেল স্টেশন-১ থেকে অ্যাঙ্গেল স্টেশন-২ পর্যন্ত ১২ কিলোমিটার এবং অ্যাঙ্গেল স্টেশন-২ থেকে ছাতক পর্যন্ত ৩ দশমিক ২২ কিলোমিটার।
বাংলাদেশ রেলওয়ে ছাড়াও বেসরকারিভাবে মেসার্স দুলাল এন্টারপ্রাইজ ও মেসার্স আকবর এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠান রোপওয়েটি ব্যবহার করেছে। নির্মাণকাজ শেষে আনুষ্ঠানিক উদ্বোধনের পর ১৯৭০ সালে প্রায় ৭০ ঘণ্টা সচল থাকার পর স্বাধীনতাযুদ্ধ শুরু হলে পাথর পরিবহন বন্ধ হয়ে যায়। যুদ্ধের সময় রোপওয়ের কয়েকটি ট্রাসেল ও অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ শেষে ১৯৭৮ সালে পুনরায় পাথর পরিবহন শুরু হয়।
পাথর পরিবহনের জন্য রজ্জুপথে ৪২৫টি বাকেট নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে ৩৫টি বাকেট পরিত্যক্ত অবস্থায় রয়েছে। রেলওয়ের গুদামে আরও ১২০টি বাকেট অকেজো অবস্থায় পড়ে আছে। এ ছাড়া পাথর লোডিং এলাকায় স্ক্র্যাভেটর, জেনারেটরসহ প্রতিষ্ঠানের বিভিন্ন মালামাল অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। স্থানীয় রেলওয়ে বিভাগ থেকে রোপওয়েটি সচল করার জন্য সম্প্রতি একাধিক আবেদন-নিবেদন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি পড়েনি।
রেলওয়ে-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ছাতক থেকে ভোলাগঞ্জ পর্যন্ত ১৯ কিলোমিটার রোপওয়ে লাইনে রয়েছে চারটি স্টেশন ও ১১৯টি ট্রাসেল। ১ লাখ ২০ হাজার ফুট দৈর্ঘ্যের ক্যাবলের বেষ্টনীতে ৪২৫টি বাকেট পরিবহনের সক্ষমতা রয়েছে এ রজ্জুপথের। ১৯৭৮ থেকে ২০০০ সাল পর্যন্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে সরকার ইজারাবাবদ ১১ কোটি ৪৭ লাখ টাকা রাজস্ব আয় করেছে।
২০০৮ সালের ১ জানুয়ারি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উচ্চপর্যায়ের এক বিতর্কিত সিদ্ধান্তে রোপওয়েতে পাথর পরিবহন বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে স্থানীয় এলাকাবাসীর আন্দোলন-সংগ্রামের মুখে সরকার ওই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। ২০০৮ সালের ১ মে থেকে পুনরায় রোপওয়ের মাধ্যমে পাথর পরিবহন শুরু হয়। তবে ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর রোপওয়ের ৪৩ নম্বর ট্রাসেলের খুঁটি উপড়ে হাওরের পানিতে পড়ে গেলে পাথর পরিবহন আবারও বন্ধ হয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, কোয়ারি এলাকায় পাথরখেকোদের অত্যাচার এবং গভীর গর্ত করে নির্বিচারে পাথর উত্তোলনের ফলে একটি ট্রাসেল প্রায় ৪৫ ডিগ্রি কোণে হেলে রয়েছে। রোপওয়ে লাইন অরক্ষিত থাকায় ট্রাসেলের সাপোর্ট ও লোহায় তৈরি অ্যাঙ্গেল নিয়মিত চুরি হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের নজরদারির জন্য আনসার বাহিনী থাকলেও দায়িত্বে অবহেলা ও দুর্নীতির কারণে সরকারি সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর রোপওয়ের কয়েক কোটি টাকার যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের মতে, নদী, টিলা ও হাওরের ওপর দিয়ে সাদা পাথরের সৌন্দর্য এবং মেঘালয়ের নীল পাহাড়ের অপরূপ দৃশ্য পর্যটকদের আকৃষ্ট করতে পারে। রোপওয়েটিকে আধুনিক ক্যাবল কারে রূপান্তর করা হলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য রোমাঞ্চকর ভ্রমণের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি পাথর ব্যবসায়ীদের যাতায়াতেও সুবিধা হবে। প্রতিদিন হাজারো মানুষ ক্যাবল কারে যাতায়াত করতে পারবেন। এতে ভোলাগঞ্জ ও ছাতক পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে। গড়ে উঠতে পারে অসংখ্য হোটেল-মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, মার্কেট ও বিনোদনকেন্দ্র। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ।
এছাড়া মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের হেডকোয়ার্টার বাঁশতলায় (হকনগর) উন্নত যোগাযোগ ও বিনোদনব্যবস্থা গড়ে তোলা হলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের পদচারণায় সীমান্তবর্তী এ অঞ্চলও মুখর হয়ে উঠতে পারে।
বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) চট্টগ্রামের মো. তানভীরুল ইসলাম বলেন, ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে বন্ধ থাকার বিষয়টি তাঁদের জানা রয়েছে। বর্তমানে রোপওয়েটি চালুর বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেই। ভবিষ্যতে রোপওয়ে নিয়ে কী করা হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, দীর্ঘদিন ধরে ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে বন্ধ থাকায় এ অঞ্চলের অনেক ক্ষতি হয়েছে। পর্যটনশিল্পে রোপওয়েটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন। এটি কীভাবে চালু করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
বার্মিংহামে তৃতীয় বাংলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বার্মিংহামে তৃতীয় বাংলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের আলোচনা কাল

সিলেটে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের আলোচনা কাল

ছাতকে ভাতিজার ছুলফির আঘাতে চাচি নিহত

ছাতকে ভাতিজার ছুলফির আঘাতে চাচি নিহত

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে : সিসিক প্রশাসক

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে : সিসিক প্রশাসক

সর্বশেষ সংবাদ
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠিত
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠিত
পূবালী ব্যাংক সিকিউরিটিজের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি
পূবালী ব্যাংক সিকিউরিটিজের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি
নৈরাজ্যের প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল
নৈরাজ্যের প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল
বার্মিংহামে তৃতীয় বাংলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বার্মিংহামে তৃতীয় বাংলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিলেটে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের আলোচনা কাল
সিলেটে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের আলোচনা কাল
ছাতকে ভাতিজার ছুলফির আঘাতে চাচি নিহত
ছাতকে ভাতিজার ছুলফির আঘাতে চাচি নিহত
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে : সিসিক প্রশাসক
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে : সিসিক প্রশাসক
মোগলাবাজারে গ্রামীণ ব্যাংকের বারান্দায় আগুন
মোগলাবাজারে গ্রামীণ ব্যাংকের বারান্দায় আগুন
সিলেটে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন
সিলেটে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন
জাফলং সীমান্তে পাচারকারী আটক, ভিকটিম উদ্ধার
জাফলং সীমান্তে পাচারকারী আটক, ভিকটিম উদ্ধার
সিলেটে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু
সিলেটে হামে ফের ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের ৩ শিশুর মৃত্যু
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৮
ওসমানী এয়ারপোর্টে সোয়া কোটি টাকার স্বর্ণ জব্দ, শুল্ক দিয়ে ফেরত
ওসমানী এয়ারপোর্টে সোয়া কোটি টাকার স্বর্ণ জব্দ, শুল্ক দিয়ে ফেরত
সীমান্তে ৪৮ বিজিবির পৌণে কোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির পৌণে কোটি টাকার চোরাইপণ্য জব্দ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top