জগন্নাথপুরে কমছে পানি
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৪, ৯:৪৮:২৩ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে বন্যা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় মানুষের দুর্ভোগের শেষ নেই। এর মধ্যে ২১ জুন শুক্রবার টানা কয়েক দিন পর রোদের দেখা মিলেছে। রোদের প্রভাবে অল্প হলেও কমতে শুরু করেছে পানি। এতে দুর্গত মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দিনব্যাপী আশ্রয়কেন্দ্রে থাকা লোকজন নিজ বাড়িঘরে গিয়ে অবস্থা দেখছেন। আরো কিছু পানি কমলে তারা বাড়ি ফিরতে পারবেন বলে অনেকে জানান। যদিও এখনো বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়নি।





