খুলেছে হাই স্কুল, কলেজ: রোববার খুলবে প্রাথমিক
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৪, ১০:১১:২৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ঈদুল আজহার ছুটি শেষে বুধবার থেকে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। যদিও ঈদুল আজহা, গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী ৩ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু পরে তা কমিয়ে ২৬ জুন পর্যন্ত করা হয়। এবার পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি শুরু হয় ১৩ জুন থেকে। তবে ছুটি না কমানোয় আগামী রোববার থেকে খুলবে প্রাথমিক বিদ্যালয়।





