মৌলভীবাজারে শিবিরের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৫, ৬:৪৪:২৬ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর ও জেলা শাখা। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
শহর সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবির সভাপতি তারেক মনোয়ার, জেলা জামায়াতের আমীর প্রকৌশলী মোঃ শাহেদ আলী, ইউনিভার্সেল কলেজের প্রভাষক রেজাউল ইসলাম ও ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের জেলা সভাপতি এম. ফরিদ উদ্দিন, সাবেক জেলা সভাপতি এডভোকেট কামরুল ইসলাম, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা। সংগীত পরিবেশন করে মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদ-মৌসাস ও জলপ্রপাত সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠি।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় চার শত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনাসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।






