মৌলভীবাজারে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫, ৭:২৪:৩৬ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন হল রুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মৌলভীবাজার’র তত্ত্বাবধায়ক ডা. প্রনয় কান্তি দাশ, সাংবাদিক বকশি ইকবাল আহমদ, হোসাইন আহমদ ও ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানজিয়া শিশির প্রমুখ। অভিভাবক সমাবেশ জুলাই আন্দোলনে অংশ গ্রহণকারী ও আহতদের মায়েরা এবং পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন।






