ক্ষমতার অপব্যবহার করলে কেউ জনগণের হাত থেকে রেহাই পাবে না : বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫, ৯:০৪:১০ অপরাহ্ন

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৭ বছর ভোটের অধিকার ও গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছেন,রক্ত দিয়েছেন তাদেরকে সম্মান দিগে হব। বিশেষ করে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাঁদের এ অবদানের কথা জাতি গভীরভাবে স্মরণ করবে। এই আন্দোলন কারো একার নয় এই আন্দোলন ছিল স্বৈরাচার বিরোধী বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা, সাংবাদিক, সুশীল সমাজের অংশগ্রহণের সম্মিলিত প্রয়াস । সবার উদ্দেশ্য ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে এই দেশকে মুক্ত করা। সবার ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামে রক্তস্নাত জুলাই বিপ্লবের মধ্য দিয়েই দেশ ছেড়ে পালিয়ে গেছে বিগত আওয়ামী সরকারের সকল মন্ত্রী এমপি সহ দলের প্রধান শেখ হাসিনা। স্বাধীনতার ৫৩ বছরের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি একটি দেশের সরকার প্রধানসহ সকল সংসদ সদস্য দেশ ছেড়ে পালানোর। শেখ হাসিনার পতনের সাথে সাথে এ দেশ থেকে জাতীয় মসজিদের খতিব, আমলা, মন্ত্রী প্রশাসনের উচ্চপর্যায়ের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে। সবাই শিক্ষা নিতে হবে ক্ষমতার অপব্যবহার করে কেউ জনগণের হাত থেকে রেহাই পাবে না। ৫ আগষ্টের পর অনেকেই বিএনপির নাম ব্যবহার করে খারাপ কাজে লিপ্ত হয়েছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শক্ত হাতে তা মুকাবিলা করে যাচ্ছেন। কাউকে ই ছাড় দিচ্ছেন না। স্পষ্ট কথা বিএনপিতে কোন চাঁদাবাজদের স্হান নেই। শনিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরোও বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন খুব ই গুরুত্বপূর্ণ। তাই দিরাই শাল্লা আসনে ও বিএনপির যে প্রার্থীকে দল মনোনয়ন দিবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করে ধানের শীষকে বিজয়ী করতে হবে। দল আমাকে যদি মনোনয়ন দেন তাহলে আমি আপনাদের সকলের সহযোগিতা ও সাহায্য ছাড়া একা এমপি হতে পারবনা। এখন থেকে ওয়ার্ড থেকে উপজেলা প্রতিটি অংগ সংগঠনের কমিটি ভাল মানুষ, ভাল সংগঠক দেখে কমিটিতে আনতে হবে। দল শক্তিশালী না হলে নির্বাচন কাদের নিয়ে করব? আমি দিরাই শাল্লা আসনের সাবেক এমপি জননেতা নাছির উদ্দিন চৌধুরীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই। তিনি বিএনপিকে শক্তিশালী করেছেন তিনি হচ্ছেন জননন্দিত জননেতা তিনি সুস্থ হয়ে নির্বাচন করলে আমরা সবাই উনার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে উনাকে বিজয়ী করব। কিন্তু উনি যদি নির্বাচন করার শক্তি সামর্থ্য না থাকে তাহলে দল যাকে মনোনয়ন দিবে আমরা তার সাথে থেকে কাজ করবো। দিরাই উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও সদস্য আবু সাইদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যরিস্টার মাহদীন চৌধুরী, যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিত্যানন্দ দাস। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শেখ আব্দুল লতিফ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম চৌধুরী, আজিম উদ্দিন, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মুজিবুর রহমান তালুকদার, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য নেওয়াজ মাহমুদ রিপন, কুলঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন মিয়া প্রমুখ।






