জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

ছাত্রলীগ-আওয়ামী লীগের অচল রাজনীতি!


প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৫, ১২:৩০:৫০ অপরাহ্ন


সম্প্রতি মিডিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপন বৈঠক সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি দেশজুড়ে এক ধরণের সংশয় ও ভীতি সৃষ্টি করেছে। জানা গেছে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে ‘গোপন বৈঠক’ ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ২২ জুন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ওই বৈঠকে সংশ্লিষ্টতার অভিযোগে মেজর পদ পর্যাদার একজন সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সেনাবাহিনী। জানা গেছে, এই গোপন বৈঠকে ৩-৪শ’ জন অংশ নেন। তারা সেখানে সরকার বিরোধী শ্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয়, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারাদেশ থেকে লোকজন একে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন। তারা সেখানে এসব ষড়যন্ত্র করেছিলেন। এ ঘটনায় ২২ জুন নেতাকর্মীসহ জনৈক সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বলা বাহুল্য, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ। কিন্তু তা সত্বেও রাজধানীর বুকে আওয়ামী লীগ কর্তৃক এ ধরণের একটি বেআইনী ও রাষ্ট্রবিরোধী অনুষ্ঠানের আয়োজন অনেককে বিস্মিত করেছে। অনেকের মাঝে দেশের আইন শৃংখলা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। কথা হচ্ছে, এক সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কর্তৃক এ ধরণের নাশকতামূলক পরিকল্পনা ও কর্মসূচী দলটির ফ্যাসিস্ট ও স্বৈরাচারী দৃষ্টিভঙ্গীরই প্রকাশ। দলটি বিগত দেড় দশক যে জনবিচ্ছিন্ন একটি মাফিয়া সন্ত্রাসী গোষ্ঠীর মতো এদেশে শাসন শোষন, খুন-গুম ও নির্যাতন করেছে এবং শুধু নিজেদের কোটারি স্বার্থে কাজ করছে, তা তাদের এই গোপন মিটিং ও চক্রান্ত থেকেই স্পষ্ট হয়ে ওঠেছে। গণতান্ত্রিক রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থায় নাশকতার মাধ্যমে সরকার পরিবর্তনের চিন্তাভাবনা যেমন নৈরাজ্যকর তেমনি দুরাশামাত্র। বিগত কয়েক যুগে বিভিন্ন দেশে এটা প্রমাণিত হয়েছে।

ভারতে নকশালপন্থী, যুক্তরাজ্যে আইরিশ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং শ্রীলংকার তামিলরা শত চেষ্টা করেও নিজেদের ক্ষমতাসীন করতে কিংবা কাংখিত সাফল্য অর্জনে সক্ষম হয়নি। এমনকি তাদের ন্যুনতম দাবি দাওয়াও আদায় করতে সক্ষম হয়নি। শেষ পর্যন্ত জান-মালের বিপুল ক্ষতি স্বীকার করতে হয়েছে এসব বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীকে। আর এই বিংশ শতাব্দিতে এসে আওয়ামী লীগের মতো এক সময়ের একটি গণতান্ত্রিক দল বাংলাদেশের সরকার উৎখাতের চেষ্টায় নানা কর্মসূচী গ্রহণ করছে, যা রীতিমতো হাস্যকর ও নির্বুদ্ধিতা। পূর্ণ রাষ্ট্রীয় ক্ষমতা হাতে থাকা সত্বেও স্বৈরাচারী হাসিনাকে জনরোষ ও গণবিক্ষোভে দেশ ছাড়তে পালাতে হয়েছে। দেশব্যাপী আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি সেই ক্ষোভ বিন্দুমাত্র হ্রাস পায়নি গত এক বছরে। বরং তা আগের চেয়ে আরো বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ, বিবিসি ও আল জাজিরার বস্তুনিষ্ট তদন্ত প্রতিবেদন ও ডকুমেন্টারীর মধ্যে দিয়ে স্বৈরশাসক হাসিনা ও তার দল আওয়ামী লীগের এক নৃশংস ও ভয়াবহ চেহারা ও চরিত্র প্রকাশ পেয়েছে। খুনি হাসিনাসহ তার খুন গুমের সহযোগীদের বিচার চলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিশে^র বিভিন্ন খ্যাতনামা মিডিয়া শেখ হাসিনা ও তার সহযোগীদের খুন গুম, নির্যাতন ও অর্থ আত্মসাত-পাচারের নতুন নতুন ঘটনা প্রকাশ করছে। এক ধরণের জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন শেখ হাসিনা শুধু বাংলাদেশেই নয় বলা যায় বিশ^ থেকে। একমাত্র তার শাসনকালের অন্যায় অপকর্ম ও শোষনের সহযোগী ভারত ছাড়া এখন কেউই নেই তার পাশে। এ অবস্থায় দিল্লীতে পলাতক অবস্থায় থেকে বাংলাদেশে নাশকতার নির্দেশ দিয়ে সরকার পরিবর্তন কিংবা পুনরায় ক্ষমতাসীন হওয়ার আশা যে কতোটা দুরাশা, তা শেখ হাসিনা ও দলের লোকজন না বুঝলেও সচেতন ব্যক্তি মাত্রই বুঝতে পারছেন। তাই শেখ হাসিনা ও তার দলের এসব কর্মকান্ডকে অনেকে আত্মঘাতী বিভ্রান্তিকর কর্মকা- বলে আখ্যায়িত করছেন। বাংলাদেশের জনগণের মাঝে এখন স্বৈরাচার বিরোধী চেতনা পূর্ণমাত্রায় বিদ্যমান। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহদের পরিবারের সদস্য ও তাদের স্বজন পরিজন বন্ধু সহকর্মীদের শোক বেদনা এখনো দগদগে ক্ষতের মতো যন্ত্রণার কারণ হয়ে আছে। এমনি অবস্থায় হাসিনার এমন নৈরাজ্য ও নাশকতার আহবান যে তাদের ক্ষোভ ও ক্রোধকে আরো বৃদ্ধি করবে এতে কোন সন্দেহ নেই।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top