তাহিরপুরে মাছ ধরার জাল পুড়িয়ে ধ্বংস
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৫, ৬:২৬:০২ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে বিপুল পরিমাণ মাছ ধরার নিষিদ্ধ জাল ও প্লাস্টিক চাই জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। রোববার দুপুরে উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা এলাকায় জেলা প্রশাসনের এ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল ও ২ হাজার প্লাস্টিকের চাই (বোতল) জব্দ করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ভবিষ্যতে এ ধরণের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।






