সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে ছাতকে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ৭:১৯:৪৫ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি: গাজীপুরের সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার দৃষ্টান্তমূলক বিচারসহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাতকের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে শনিবার বিকালে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার সভাপতি মোশাহিদ আলী সভাপতিত্বে অর্থ সম্পাদক জুনেদ আহমদ রুনুর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন রনি। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন দৈনিক কালবেলা ছাতক প্রতিনিধি সাকির আমিন। বক্তব্য রাখেন মানবকন্ঠ পত্রিকার ছাতক প্রতিনিধি ও সংগঠনের নির্বাহী সদস্য এম এইচ খালেদ মিয়া, দৈনিক আমার দেশ পত্রিকা ছাতক প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন, সংগঠনের সহ-সভাপতি আরিফুর রহমান মানিক, সহসাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সহ সাধারণ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক জানে আলম, এশিয়ান টিভির পশ্চিম সিলেটের প্রতিনিধি এ.আর ছায়েম, সমাজকর্মী আলী আহমদ , মোহাম্মদ আলী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।






