জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

১০ শতাংশের নিচে ট্রেজারি বিলের সুদের হার

প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬, ৭:১৯:১৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ব্যাংকে তারল্য প্রবাহ বাড়ার কারণে তিন মেয়াদের ট্রেজারি বিলের সুদের হার পলিসি রেটের নিচে নেমেছে। গতকাল সোমবার ৯১, ১৮২ ও ৩৬৫ দিন মেয়াদের ট্রেজারি বিলের সুদের হার ১০ শতাংশের নিচে নেমেছে। তাতে ৯১ দিন মেয়াদের ট্রেজারি বিলের সুদহার ৯ দশমিক ৯০ শতাংশ, ১৮২ দিনের ট্রেজারি বিলের সুদের হার ৯ দশমিক ৯৮ শতাংশ এবং ৩৬৪ দিনের সুদের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ।

এক সপ্তাহ আগে ৯১ দিনের ট্রেজারি বিলের সুদের হার দাঁড়ায় ১০ দশমিক ০২ শতাংশ। ১৮২ দিনের ট্রেজারি বিলের সুদের হার নিলামে ছিল ১০ দশমিক ১১ শতাংশ। আর ৩৬৪ দিনের ট্রেজারি বিলের সুদের হার ছিল ১০ দশমিক ০৭ শতাংশ।

ট্রেজারি বিল এক ধরনের স্বল্পমেয়াদি আর্থিক ঋণপত্র, যা একটি নির্দিষ্ট সময়ের জন্য সরকার বিক্রি করে থাকে। এর মেয়াদ হয় ৯১ থেকে ৩৬৪ দিন পর্যন্ত। কলমানির রেট চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রায় ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমেছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক মো. এজাজুল ইসলাম মনে করেন মূলত দুইটি কারণে ট্রেজারি বিলের সুদের হার কমেছে। তিনি বলেন, বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রয় করছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা বাণিজ্যিক ব্যাংকে চলে গেছে। তাতে ব্যাংকগুলোর কাছে এখন যথেষ্ট পরিমাণে তারল্য রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক ৫ দশমিক ৩৯ বিলিয়ন ডলার অর্থ নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে কিনেছে। এজাজুল ইসলাম বলেন, দ্বিতীয় কারণ হচ্ছে বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি কম। এজন্য ব্যাংকগুলোর কাছে এখন সেই পরিমাণ অর্থ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, জানুয়ারি মাসে বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ০৩ শতাংশ।

এবিষয়ে একটি বেসরকারি ব্যাংকের ডিএমডি বলেন, মূলত ব্যাংকিং সেক্টরে ব্যাপক তারল্য থাকার কারণে ট্রেজারি বিলের সুদহার কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার কারণে ব্যাংকিং চ্যানেলে তারল্য সরবরাহ বেড়ে গেছে বলেও তিনি উল্লেখ করেছেন।

জাতীয় এর আরও খবর
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন

কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন

দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার

দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 

৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ

৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ

সর্বশেষ সংবাদ
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top