প্রবীণদের যত্নশীল জীবন ব্যবস্থাপনায় করণীয় শীর্ষক সেমিনার
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৬, ৮:০১:১৮ অপরাহ্ন

সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনায় করণীয়’ শীর্ষক সেমিনার বুধবার শেখঘাটস্থ দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়| সেমিনারে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম|
প্রধান আলোচকের বক্তব্য তিনি প্রবীণদের জীবনমান উন্নয়ন, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং পেনশন-সহায়তার কার্যকারিতা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন| তিনি সামাজিক সম্মান বজায় রেখে ঘরোয়া ও প্রতিষ্ঠানভিত্তিক সেবার প্রয়োজনীয়তা, পরিবার ও কমিউনিটির ভূমিকা, স্থানীয় প্রশাসন ও প্রতিটি ক্ষেত্রে সমš^য় বৃদ্ধির মাধ্যমে সেবা সহজলভ্য করার কথা উল্লেখ করেন|
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিকের পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোহাম্মাদ শহীদুল ইসলাম| আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন বিভাগীয় সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক সুবিতা রায়, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান সিলেটের সভাপতি মো. জামিল আহমদ চৌধুরী, সহ-সভাপতি আফতাব চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক আবু তালেব মুরাদ, মদন মোহন কলেজের অধ্যাপক মো. ফরিদ আহমদ, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. বশির আহমদ, মদনমোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান পীর, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক, জালালাবাদ চক্ষু হাসপাতালের চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল মতিন, প্রোগ্রাম অর্গানাইজার পিংকু আব্দুর রহমান এবং সিলেট জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. কামাল হোসেইন| বিজ্ঞপ্তি




